logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. দাবি আদায় না করে ঘরে ফিরবো না

দাবি আদায় না করে ঘরে ফিরবো না


প্রকাশিত হয়েছে : ৭:১৩:৩৪,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৯ | সংবাদটি ৭৩২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: জাতীয় প্রেসক্লাবের সামনে দু’দিন ধরে অবস্থান নিয়ে থাকা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা তাদের এমপিওভুক্তির দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান।তারা বলছেন, সরকার দাবি পূরণের যে আশ্বাস গত বছর দিয়েছিল, তা আদায় না করে এবার তারা ফিরে যাবেন না।

সরকার প্রধানের আশ্বাস পেয়ে আট মাস আগে এই প্রেসক্লাবের সামনে থেকেই ১৭ দিনের অনশন ভেঙে বাড়ি ফিরে গিয়েছিলেন এমপিওর বাইরে থাকা শিক্ষক-কর্মচারীরা। কিন্তু সে আশ্বাস পূরণ না হওয়ায় বৃহস্পতিবার তারা আবার রাস্তায় অবস্থান নেন।

দেশের বিভিন্ন বেসরকারি স্কুলের এই শিক্ষক-কর্মচারীরা তাদের পরিবারের সদস্য ও সন্তানদের নিয়েই অবস্থান কর্মসূচি পালন করছেন প্রেসক্লাবের সামনে।

‘আমার মায়ের বেতন চাই, চাকরি আছে বেতন নাই’, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কিছু বলতে চাই’, ‘উই ওয়ান্ট এমপিও’- এ রকম নানা স্স্নোগান লেখা পস্ন্যাকার্ড রয়েছে তাদের হাতে।

শিক্ষক প্রতিনিধিরা বলছেন, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী ঢাকায় এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। রাস্তার ওপরই তারা জুমার নামাজ পড়েছেন।

এর মধ্যে দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইনের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার জানান, সচিব ফোন করে তাদের অফিসার্স ক্লাবে ডেকে নিয়ে কথা বলেন। সংগঠনের নির্বাহী পরিষদের ১৪ জনকে নিয়ে তিনি সচিবের সঙ্গে দেখা করেন।

‘সচিব মহোদয় বলেছেন, ‘আপনারা সরকারের উপর আস্থা রেখে চলে যান’, দায়িত্বহীনের মতো কথা। আমরা সচিবকে বলেছি, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেন। তখন উনি (সচিব) বলেছেন, ‘আপনারা চলে যান আমরা চেষ্টা করব।’ উনার কথায় আমরা সন্তুষ্ট হতে পারিনি, চলে এসেছি।’

ডলার জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের সাক্ষাতের বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন সচিব সোহরাব।

প্রধানমন্ত্রীর দপ্তরের কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেননি জানিয়ে আন্দোলনরত শিক্ষকদের এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করবেন না।’

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের মূল বেতন সরকার দিয়ে থাকে। নিজ নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে সংসদ সদস্যদেরও সুপারিশ থাকে।

২০১৮-১৯ অর্থবছরের বাজেটে কয়েকটি শর্ত দিয়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে আলাদা বরাদ্দ রাখা হবে বলে বাজেটের আগে জানিয়েছিলেন তখনকার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

কিন্তু বাজেটে এমপিও নিয়ে কোনো ঘোষণা না থাকায় আমরণ অনশনে বসেন নন-এমপিও বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। তাদের আন্দোলনের মধ্যে গত বছর ৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিওভুক্তির কার্যক্রম দ্রম্নত শুরুর কথা সংসদে জানান।

সেদিন তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেয়ার পর সারাদেশে এক হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। অবশিষ্ট নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে এমপিওভুক্ত করতে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০১৮’ জারি করা হয়েছে।

ওই নীতিমালা অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ব্যবস্থা নিতে দুটি কমিটি করার কথাও সেদিন প্রধানমন্ত্রী বলেন।

পরে ১১ জুলাই জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী ও ড. সারওয়ার আলী অনশনস্থলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর দেয়া আশ্বাসের কথা শিক্ষকদের সামনে তুলে ধরেন এবং পানি পান করিয়ে শিক্ষকদের অনশন ভাঙান।

সেই কথা মনে করিয়ে দিয়ে নতুন করে অবস্থান কর্মসূচিতে বসা একজন শিক্ষক শুক্রবার বলেন, ‘আমরা সন্তুষ্টচিত্তে বাড়ি ফিরে গিয়েছিলাম, ক্লাস নিতে শুরু করেছিলাম। এর মধ্যে নির্বাচন গেল, কিন্তু অজানা কারণে আজও আমাদের প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো না। সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগও করল না।’

রাজবাড়ী পাংশার সেনগ্রাম মহিলা দাখিল মাদ্রসার শিক্ষিকা মোমেনা খাতুন বলেন, ২০০৩ সালে তাদের প্রতিষ্ঠানটি চালু হয়। বর্তমানে সাড়ে তিনশ’ শিক্ষার্থী রয়েছে তাদের। গত বছর ২০ জন দাখিল পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে।

‘প্রতি বছরই আমাদের শতভাগ পাস করে। কিন্তু মাদ্রাসা থেকেও কোনো টাকা আমরা পাই না। এই অবস্থায় আমরা ১৭ জন শিক্ষক মানবেতর জীবনযাপন করছি।’

শিক্ষক প্রতিনিধিরা জানান, অবস্থান কর্মসূচি চলাকালে অসুস্থ হয়ে পড়ায় শৈলেন চন্দ্র মজুমদার নামে পঞ্চাশ বছর বয়সী একজন শিক্ষককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের শাহবাগ জোনের পরিদর্শক (পেট্রোল) আবুল বাশার জানান, বৃহস্পতিবার দুপুর থেকে শিক্ষকরা রাস্তায় অবস্থান করছেন। ফলে প্রেসক্লাবের পূর্বপাশের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে।

প্রচ্ছদ এর আরও খবর
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়

আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top