logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. উদ্দেশ্য হাসিলে রাষ্ট্র-সরকার আজ একাকার: এমাজউদ্দীন

উদ্দেশ্য হাসিলে রাষ্ট্র-সরকার আজ একাকার: এমাজউদ্দীন


প্রকাশিত হয়েছে : ১:২১:৫৩,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০১৮ | সংবাদটি ৭৫৫ বার পঠিত

আওয়ামী লীগ উদ্দেশ্যমূলকভাবে রাষ্ট্র ও সরকারকে এক করে ফেলেছে বলে দাবি করেছেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক এমাজউদ্দীন আহমদ।

সাম্প্রতিক কয়েকটি ঘটনার নজির তুলে ধরে বিএনপি সমর্থক এই পেশাজীবী নেতা বলেছেন, রাষ্ট্রদ্রোহের মামলার সুযোগ সৃষ্টি করতেই ক্ষমতাসীন আওয়ামী লীগ রাষ্ট্র ও সরকারের মধ্যে কোনো তফাৎ রাখেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন বলেন, “রাষ্ট্র, সরকার এবং দল যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় স্বতন্ত্র। এই সরকার প্রথম থেকেই রাষ্ট্র, সরকার ও দলের স্বাতন্ত্রকে পুরোপুরি মুছে দিয়ে, সরিয়ে নিয়ে একাকার করে ফেলেছে।

“সরকারের সমালোচনা করলে রাষ্ট্রদ্রোহের মামলা হয় না। এদেশে এই মামলা করার সুযোগ তৈরি করার জন্যই রাষ্ট্র এবং সরকারের মধ্যে তফাৎ রাখা হয়নি।”

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, “দলের প্রতি আনুগত্য অথবা দলের নেতৃস্থানীয়দের প্রতি আনুগত্য, তাদের চিন্তাভাবনার প্রতি আনুগত্য, এই আনুগত্যবোধ যেখানটায় করা যাবে, তাদেরকে নিয়োগ দেওয়া হবে। এর বাইরে আর কেউ নিযুক্ত হতে পারবে না।”

নিজের শিক্ষার্থীদের উদ্দেশে এমাজউদ্দীন বলেন, “আমি বহু দিনের শিক্ষক, আমার বহু ছাত্র পুলিশ বিভাগের অনেক গুরুত্বপূর্ণ পদেও আছেন। তাদের জন্য একথাটুকু উচ্চারণ করতে চাচ্ছি, সরকারের ভুল পদক্ষেপের অংশীদার তোমরা হয়ো না।”

আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন গত ৫ জানুয়ারির মতো হবে না বলেও মনে করেন এমাজউদ্দীন।

“৩০ ডিসেম্বর নির্বাচন হবে। ২০১৪ সালের ৫ জানুয়ারি মতো ওরকম অবস্থার কোনো সম্ভাবনা নেই। এই নির্বচন একটা আন্দোলনও বটে। এই আন্দোলনে যেভাবে অংশগ্রহণ করতে হয়, রিস্ক নিয়েও নির্বাচনে অংশগ্রহণ করা দরকার। সবাই মিলে, কাছাকাছি থেকে।”

জাতীয় প্রেস ক্লাবে ‘সংবাদপত্রে দেশ : এক দশকের মানচিত্র’ শীর্ষক প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানে সভাপতি ছিলেন অধ্যাপক এমাজউদ্দীন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরী, উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক অধ্যাপক মাহবুবউল্লাহ, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম ও শামসুল আলম সেলিম, গণিত বিভাগের অধ্যাপক শহীদ উদ্দিন, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন।

জাতীয় এর আরও খবর
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top