সাফাতসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
প্রকাশিত হয়েছে : ৮:৫৩:২৮,অপরাহ্ন ০৮ জুন ২০১৭ | সংবাদটি ১১৫৯ বার পঠিত
রাজধানীর বনানীর দ্য রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা সিএমএম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির নারী সহায়তা ও তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি।
অভিযোগপত্রে অপর আসামিরা হলেন- নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন, দেহরক্ষী রহমত আলী।






