logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে উন্নয়ন কাজ সমাপ্ত হলে দুর্ভোগ থাকবে না : সিসিক

সিলেটে উন্নয়ন কাজ সমাপ্ত হলে দুর্ভোগ থাকবে না : সিসিক

প্রকাশিত হয়েছে : ৭:০৮:৫১,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০২২ | সংবাদটি ৫৫৯৭ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:
একের পর এক সড়ক হচ্ছে প্রশস্ত। রাস্তার উভয় পাশে হচ্ছে নতুন ড্রেন। তারের জঞ্জালমুক্ত হচ্ছে নগরীর বিভিন্ন সড়ক। দেশের প্রথম ডিজিটাল নগরীর তকমাও লেগেছে সিলেটের গায়ে।

সাম্প্রতিক কিছু উন্নয়ন কর্মকাণ্ডের কারণে অনেকে সিলেট নগরীকে লন্ডনের সাথেও তুলনা করছেন। কিন্তু এসব উন্নয়নের গুণকীর্তন ছাপিয়ে এখন নগরবাসীর মুখে অপরিকল্পিত উন্নয়নের ক্ষোভ।

হাজার কোটি টাকা খরচ করেও কেন মিটছে না জলাবদ্ধতার দু:খ, কিংবা উন্নয়নের নামে বছরজুড়ে কেন খুড়োখুড়ি- এমন বহু প্রশ্নে বিদ্ধ হতে হচ্ছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের। তবে চলমান উন্নয়ন প্রকল্পগুলো পুরোপুরি বাস্তবায়ন হলে দুর্ভোগ অনেক কমে আসবে বলে মনে করেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।

অপরিকল্পিতভাবে সিলেট নগরীর উন্নয়ন হচ্ছে এমন অভিযোগ অনেকে করলেও সুনির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না বলে মন্তব্য নূর আজিজের। তিনি বলেন, ‘যখনই কোনো উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয় তখন কিছু সিস্টেম ফরো করতে হয়। প্রথমে আমরা প্রকল্প তৈরি করি, তারপর তা মন্ত্রণালয়ে পাঠাই। সেখানে প্রকল্প যাচাই-বাছাই করে অনুমোদন দেয়া হয়। এরপরও প্রকল্প চূড়ান্ত ও অর্থবরাদ্দ পর্যন্ত কয়েক ধাপ পেরুতে হয়। অপরিকল্পিতভাবে কোন প্রকল্প নেয়া হলে সেটা পাশই হতো না। অনেকে না বুঝে সমালোচনা করছেন। এটা ঠিক নয়।’

হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পরও নগরবাসী কেন জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছেন না- এমন প্রশ্নের জবাবে নূর আজিজুর রহমান বলেন, ‘২০২০ সালে ৩১ কিলোমিটার ড্রেন ও খালের উভয় পাশে ওয়াল নির্মাণে ২৩৬ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে ২০২০-২১ অর্থবছর থেকে নগরীতে ৪২৭ কিলোমিটার ড্রেন পুনর্নির্মাণ এবং ছড়া-খাল উদ্ধার ও সংস্কারে ৫২৭ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়। ২০২১-২২ অর্থবছরে প্রায় ৭৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু এখনো সিলেট নগরীর বিভিন্ন স্থানে ড্রেনেজের কাজ চলছে। তাই বিভিন্ন স্থানে ড্রেনের মুখ বন্ধ রয়েছে। এ ছাড়া ঠিকাদাররা ড্রেনের মধ্যে নির্মাণসামগ্রী ফেলে রাখেন। যে কারণে অতিবৃষ্টি হলে পানি নামতে সময় বেশি লাগে। ফলে নগরবাসীকে জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয়েছে। ড্রেনের কাজ শেষ হলে জলাবদ্ধতার অভিশাপ থেকে স্থায়ী মুক্তি পাবেন নগরবাসী।’

রাস্তা প্রশস্ত করার পরও যানজট না কমার কারণ প্রসঙ্গে নূর আজিজুর রহমান বলেন, ‘শহরের প্রধান সড়কগুলো প্রশস্ত হওয়ায় যানজট কিছুটা কমেছে। তবে রাস্তার কিছু কিছু অংশ মাঝে মধ্যে হকাররা দখল করে রাখেন। এতে যানজটের সৃষ্টি হয়। এছাড়া দিন দিন সড়কে যানবাহনেরও সংখ্যা বাড়ছে। কিছু রাস্তার পাশের ড্রেনের নির্মাণ কাজ চলমান থাকায়ও যানজট হচ্ছে। সবমিলিয়ে এটা বলতে পারি উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন হলে নগরবাসী এর সুফল পাবেন।’

উন্নয়ন কাজে দীর্ঘসূত্রিতা প্রসঙ্গে নূর আজিজুর রহমান বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে নির্মাণ সামগ্রীর দাম অনেক বেড়ে গেছে। তাই ঠিকাদাররা কাজের গতি কমিয়ে দিয়েছেন। সময়মতো কাজ শেষ করতে ঠিকাদারদের তাগাদা দেওয়া হচ্ছে। সুফল পেতে হলে কিছুটা ধৈর্য্য ধরতে হয়। ইতোমধ্যে যেসব উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে তার সুফল ইতোমধ্যে নগরবাসী পেতে শুরু করেছেন।’

প্রচ্ছদ এর আরও খবর
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

লন্ডনে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

লন্ডনে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top