logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ‘আল কুরআনুল কারিম’ তরজমা গ্রন্থ প্রকাশের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘আল কুরআনুল কারিম’ তরজমা গ্রন্থ প্রকাশের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ১:৫৭:৫৪,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০২১ | সংবাদটি ১১৫৪ বার পঠিত

আল কুরআন বিশ্বমানবতার একমাত্র মুক্তির সনদ। দুনিয়াতে শান্তি এবং পরকালীন মুক্তির জন্য আল কুরআনই একমাত্র জীবনব্যবস্থা। আল কুরআনের সঠিক অনুসরণ যেমনই দুনিয়াতে মান-মর্যাদার উৎস, তেমনই এটা মুসলিম সভ্যতার উত্থানে একমাত্র পাথেয়। তাই মুসলিমদেরকে এ কুরআনের জীবনবিধানকেই আঁকড়ে ধরতে হবে। বিশ্বের বাংলাভাষী মানুষের কাছে আল কুরআনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য শায়খ এইচ এম শফিকুর রহমান আল মাদানী অনূদিত ‘আল কুরআনুল কারিম’ তরজমা গ্রন্থটি মাইলফলক ভ‚মিকা রাখছে।

সিলেট মুসলিম সেন্টার, ইউকে’র আয়োজনে যুক্তরাজ্যের বরেণ্য আলেমে দ্বীন ও খ্যাতিমান গবেষক শায়খ এইচ এম শফিকুর রহমান আল মাদানী অনূদিত সহজ বাংলায় কুরআনে কারিমের তরজমা ‘আল কুরআনুল কারিম’ গ্রন্থটির তৃতীয় সংস্করণ প্রকাশের লক্ষ্যে সুধী ও আলেমসমাজকে নিয়ে আয়োজিত মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ার-এর আমীর হাফিজ মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে মতবিনিময় সভা গত ৩ নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দের বুধবার সন্ধ্যা ৭টায় ২৫৫-২৫৯ কমার্শিয়াল রোড, লন্ডন ই১ ২বিটি-এর অবস্থিত সেন্টার ফর ইসলামিক গাইডেন্স (সিআইজি)-এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বরেণ্য আলেমে দ্বীন ও খ্যাতিমান গবেষক শায়খ এইচ এম শফিকুর রহমান আল মাদানীর স্বাগত বক্তব্যে শুরু হওয়া মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ার-এর দ্বিতীয় ফর্মার আমীর শায়খ এ. কে মওদুদ হাসান, ফোর্ড স্কয়ার মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ শামসুল হক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়খ আব্দুর রহমান মাদানী, জামেয়াতুল উম্মাহ লন্ডন-এর শিক্ষক মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইমাম আজমল মসরুর, বিশিষ্ট আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ছালেহ আহমদ হামিদী, মাওলানা হাসান নূরী চৌধুরী, মাওলানা রফিক আহমদ রফিক, শিক্ষাবিদ ও সংগঠক মনজুর রেজা চৌধুরী, সাংবাদিক, লেখক ও সংগঠক মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মুক্তিযুদ্ধ গবেষক, লেখক ও সংগঠক আনোয়ার শাহজাহান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী ফারুক তাপাদার। মতবিনিময় সভায় মহিলাদের মধ্যে উপস্থিত ছিলেন শিরিন আক্তার, সৈয়দা হালিমা পারভীন, সৈয়দা শাহনাজ সুলতানা, তাহেরা আয়াজি প্রমুখ। তরুণ আলেম মাওলানা শাহ রেদওয়ানের সঞ্চালনায় সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী। মতবিনিময় সভার শেষে মোনাজাত পরিচালনা করেন দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ার-এর আমীর হাফিজ মাওলানা আবু সাঈদ।

উল্লেখ্য, সিলেট মুসলিম সেন্টার, ইউকের সহযোগিতায় প্রখ্যাত আলেমে দ্বীন ও কুরআন গবেষক শায়খ এইচ এম শফিকুর রহমান আল মাদানী অনূদিত আল কুরআনুল কারিমের সহজ তরজমা ‘আল কুরআনুল কারিম’ গ্রন্থটির প্রথম ও দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। এ তরজমা গ্রন্থটি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাভাষী অন্তত আট হাজারেরও বেশি মানুষের কাছে তুলে দেওয়া হয়েছে। গ্রন্থটির প্রথম ও দ্বিতীয় সংস্করণ শেষ হওয়াতে তৃতীয় সংস্করণ প্রকাশ হওয়া আবশ্যিক হয়ে পড়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

লন্ডনে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

লন্ডনে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top