logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. লণ্ডন বাংলা প্রেসক্লাব রোজিনার নি:শর্ত মুক্তি চায়: বাংলাদেশ হাইকমিশনের কাছে উদ্বেগ প্রকাশ

লণ্ডন বাংলা প্রেসক্লাব রোজিনার নি:শর্ত মুক্তি চায়: বাংলাদেশ হাইকমিশনের কাছে উদ্বেগ প্রকাশ

প্রকাশিত হয়েছে : ১১:১১:৩১,অপরাহ্ন ১৮ মে ২০২১ | সংবাদটি ১১৭৪ বার পঠিত

গত ১৭ মে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবালয়ে যে ন্যাক্কারজনক ঘটনার শিকার হয়েছেন এর প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের বাইরে প্রথম ও বৃহত্তম সাংবাদিক সংগঠন লণ্ডন বাংলা প্রেসক্লাব।

এই ঘটনার প্রেক্ষিতে লণ্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি এমদাদুল হক চৌধুরী লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে ফোন করে উদ্বেগ জানিয়েছেন। এছাড়া সংগঠনের পক্ষ থেকে বুধবার লণ্ডন সময় দুপুর ৪টায় পূর্ব লণ্ডনের আলতাব আলী পার্কে মানববন্ধনের ডাক দেয়া হয়েছে। সেই সাথে ব্রিটিশ মূলধারার সাংবাদিক সংগঠনে চিঠি লিখে এই ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

লণ্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, কোষাধক্ষ আ স ম মাসুম মংগলবার এক যৌথ বিবৃতিতে বলেন, রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রাখার ঘটনা রীতিমতো উদ্বেগজনক। সেখানে তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতনের যে সমস্ত ছবি এবং ভিডিও দেখা গেছে তা একটি সরকারের সচিবালয়ের সরকারি কর্মকর্তাদের আচরণ এবং পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে।

লণ্ডন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ আরো বলেন, সাংবাদিকরা রোজিনা ইসলামের উপর যে তথ্য চুরির অভিযোগ আনা হচ্ছে, এটা একটা অনুসন্ধানী সাংবাদিকের খবর সংগ্রহের ক্ষেত্রে এটি স্বাভাবিক ব্যাপার। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দূর্নীতি এবংঅনিয়ম নিয়ে একাধিক আলোচিত প্রতিবেদন করেছেন এবং তার পত্রিকায় ফলাও করে তা ছাপা হয়েছে। সুতরাং তার বিরুদ্ধে চুরির অভিযোগ অগ্রহণযোগ্য বলে আমরা মনে করি।

যৌথ বিবৃতিতে আরো বলা হয়, এমন ঘটনা স্বাধীন গনমাধ্যমের জন্য হুমকী। রোজিনা ইসলামকে যেভাবে আটকে রেখে হেনস্থা করা হয়েছে, গলা চেপে ধরা হয়েছে তা স্বাধীন গণমাধ্যম ও সঠিক তথ্য প্রবাহের জন্য বড় বাধা । উদ্বেগজনক বিষয় হলো, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং তাকে এমন এক কারাগারে প্রেরণ করা হয়েছে যা নিয়ে তিনি তিন মাস আগে রিপোট করেছেন। এটি দুঃখজনক।

এটা ধরে নেয়া সঙ্গত যে, তিনি তার স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অন্যান্য সংস্থার দুর্নীতি নিয়ে সংবাদ পরিবেশনের কারণে তাদের আক্রোশের শিকার হয়ে থাকতে পারেন।

লণ্ডন বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দ আরো বলেন, আমরা লণ্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি। তার বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং তাকে সকল প্রকার পুলিশি হয়রানি থেকে মুক্ত রাখার দাবি জানাচ্ছি। আর যে সমস্ত সরকারি কর্মকর্তা পেশাদারিত্ব ও দায়িত্ব ভুলে একজন সাংবাদিকের উপর এভাবে চড়াও হয়েছেন শাস্তি দাবী করছি ।এছাড়া আমরা ১৯২৩ সালের অফিশিয়াল সিক্রেসী অ্যাক্টে সাংবাদিকদের গ্রেপ্তার বন্ধের আহ্বান জানাই।

প্রচ্ছদ এর আরও খবর
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top