logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ব্রিটেনে গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত

ব্রিটেনে গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে : ১:৪৬:০৩,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ১০৫৪ বার পঠিত

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে ব্রিটেনে গোলাপগঞ্জ উপজেলার যে সকল কৃতিসন্তান কমিউনিটির কল্যাণে কাজ করে গেছেন এবং যাঁরা বর্তমানেও কাজ করছেন তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা এবং সরকারী- বেসরকারী ভাবে কৃতিত্ব রেখেছেন তাদেরকেও অ্যাওয়ার্ড দেয়া হবে।

২০২১ সালে (জীবিত এবং মৃত) ১০ জনকে এবং পরবর্তীতে প্রতি বছর ৫ জনকে এই অ্যাওয়ার্ড এবং সম্মাননা প্রদান করা হবে। মৃত ব্যক্তিদের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন অ্যাওয়ার্ড প্রাপ্ত পরিবারের সদস্যবৃন্দ।

গত ১৪ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের ইসি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিতের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন ট্রেজারার বদরুল আলম বাবুল।

সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন রুহেল, জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান, ট্রেজারার বদরুল আলম বাবুল, এসিস্ট্যান্ট সেক্রেটারি তারেক রহমান ছানু, এসিস্ট্যান্ট ট্রেজারার হাসান আহমদ, মেম্বারশিপ সেক্রেটারি সালেহ আহমদ, কালচারাল সেক্রেটারি রায়হান উদ্দিন, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি শিহাব উদ্দিন, ইসি মেম্বার মোহাম্মদ আব্দুল মতিন, সৈয়দ নাদির আহমদ এবং মোঃ সায়ফুল আলম।

সভায় ৪ সদস্য বিশিষ্ট ‘গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড সিলেকশন কমিটি’ গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, কাউন্সিলর ডক্টর আব্দুল আজিজ তকি, বাংলাদেশ সেন্টারের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম (বুধবারীবাজার), লেখক ও গবেষক ফারুক আহমদ এবং ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত। পাশাপাশি ট্রাস্টের ট্রেজারার বদরুল আলম বাবুল, এসিস্ট্যান্ট ট্রেজারার হাসান আহমদ এবং কালচারাল সেক্রেটারি রায়হান উদ্দিনকে সদস্য করে একটি অর্থ উপ-পরিষদ কমিটি গঠন করা হয়। এছাড়া জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহানকে গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড সিলেকশন কমিটির কো-অডিনেটর হিসেবে দায়িত্ব দেয়া হয়।

সভায় আগামী ৭ মার্চ এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠানের (ভার্চুয়াল) সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ সাধারণ সভা সুষ্ট ভাবে বাস্তবায়নের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন রুহেল ও জহির হোসেন গৌছ, জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান, ট্রেজারার বদরুল আলম বাবুল, কালচারাল সেক্রেটারি রায়হান উদ্দিন এবং ইসি মেম্বার মোহাম্মদ আব্দুল মতিন।

সভার গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের ট্রেজারার বদরুল আলম বাবুলের পিতা ও মাতার মৃত্যুতে শোক প্রকাশ করে তাদের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সভা শেষে দেশ-বিদেশে যারা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত এবং যারা আক্রান্ত তাদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ট্রাস্টের ট্রেজারার বদরুল আলম বাবুল।

প্রচ্ছদ এর আরও খবর
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top