সাহেদের স্বাস্থ্য পরীক্ষা চলছে ঢামেকে!
প্রকাশিত হয়েছে : ১:৪২:২৫,অপরাহ্ন ১৫ জুলাই ২০২০ | সংবাদটি ৯৬৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটে তাকে ঢামেকে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।
হাসপাতালের জরুরি বিভাগের চার নম্বর কক্ষে চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করছেন। সাহেদকে ঢাকা মেডিকেলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া।
এ সময় সঙ্গে থাকা এক র্যাব কর্মকর্তা জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে তাকে আবার নিয়ে যাওয়া হবে।






