ঈদের আগে ও পরে ৮ দিন বন্ধ থাকবে ফেরি!
প্রকাশিত হয়েছে : ১:২৭:২৮,অপরাহ্ন ১৫ জুলাই ২০২০ | সংবাদটি ৯৫৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ঈদুল আজহার আগের ৫ দিন ও পরের ৩ দিন ফেরি চলাচল বন্ধ থাকবে। এই সময়ে শুধু নিত্যপণ্য ও পশুবাহী পরিবহন ফেরিতে পারাপার করা যাবে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে।
এসময়, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, জরুরি সেবার আওতায় এই নির্দেশনার শিথিলতা থাকবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই নির্দেশনা মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে নজরদারির আওতায় রাখা হবে।






