দেশে ২৪`শ ছাড়ালো মৃত্যু, নতুন আক্রান্ত ৩১৬৩ জন
প্রকাশিত হয়েছে : ১০:০৪:৫১,অপরাহ্ন ১৪ জুলাই ২০২০ | সংবাদটি ২৫৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনা ভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৪২৪ জনে।
একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ১৬৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৯০ হাজার ৫৭ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ তিন হাজার ২২৭ জন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে বরাবরের মতোই ডা. নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।






