logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ইমরান খান‌কে ব‌্যর্থ আখ‌্যা‌ দিয়ে দূরত্ব পাক সেনাবা‌হিনীরও

ইমরান খান‌কে ব‌্যর্থ আখ‌্যা‌ দিয়ে দূরত্ব পাক সেনাবা‌হিনীরও

প্রকাশিত হয়েছে : ১:০৪:৪৮,অপরাহ্ন ১২ জুলাই ২০২০ | সংবাদটি ৫২৫ বার পঠিত

আমা‌দের প্রতি‌দিন ডেস্ক:: সেনাবাহিনীর ‘আশীর্বাদ’ নিয়েই পাকিস্তানের ক্ষমতায় আসেন ইমরান খান। তবে সম্প্রতি নানা ব্যর্থতায় ইমরানের আসন নড়ে গেছে। দূরত্ব বেড়েছে সেনাবাহিনীর সঙ্গেও। সেনাবাহিনী এখন আর ব্যর্থ ইমরান সরকারের সঙ্গে নিজেদের নাম দেখতে চায় না—এমন আলোচনা সম্প্রতি পাকিস্তানের গণমাধ্যমপাড়ায় ঘুরছে। এ নিয়ে খবর, প্রবন্ধ, নিবন্ধও কম প্রকাশ করা হয়নি।

করাচিতে স্টক এক্সচেঞ্জে বন্দুকধারীরা হামলা করে ২৯ জুন। এদিন বন্দুকধারী ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে প্রাণ যায় চার হামলাকারীসহ ১৩ জনের। এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া যেন তৈরি করাই ছিল। ভারতকে দোষারোপ করার সুযোগ হাতছাড়া করেননি তিনি। বিষয়টি অনেকটা খড়কুটো ধরে নিজের আসন রক্ষার চেষ্টার মতো বলেই মত বিশ্লেষকদের।

অবাক হওয়ার কিছু নেই যে পাকিস্তানের যেকোনো ঘটনার জন্য ভারতকে দোষারোপ করা দেশটির নেতাদের যেন পছন্দের বিষয়। আগেও এমনটাই দেখা গেছে। বর্তমানেও এমনটাই হচ্ছে। পাকিস্তানে কোনো ধরনের ঘটনা ঘটলেই দোষ চাপানো হয় ভারতের ঘাড়ে। বিশেষত তারা যখন অন্য কারো ওপর দোষ চাপাতে ব্যর্থ হয়।

সরকারের ব্যর্থতা ঢাকতে বছরের পর বছর ধরে পাকিস্তানি নেতারা এ ধরনের কৌশল ব্যবহার করে আসছেন। তাঁরা এই কৌশলগুলো ব্যবহার করে সমস্যা থেকে সাধারণের দৃষ্টি সরিয়ে নেন। ইমরান খানও ভিন্ন নন। আসলে ভারতের বিরুদ্ধে এ রকম অমূলক ও ভিত্তিহীন অভিযোগ করার সময় দেশটিতে আর সব সংকটের দিক থেকে জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেওয়া সহজ হয়।

ইমরান খানের ক্ষমতায় আসার পর রাজনীতি ও অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে কৌশলগুলো ‘আলাদা’ বলে জানিয়েছেন বিশ্বের অনেক সমালোচকই। যা হোক তাঁরাই এখন ইমরান খানের বিরুদ্ধে কথা বলছেন। ন্যাবকে (ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরো) (ভুল) ব্যবহার করেও তিনি দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করতে ব্যর্থ হয়েছেন। বর্তমানে তাঁকে ঘিরেই বসে রয়েছেন দুর্নীতিবাজ রাজনীতিবিদরা। তাঁদের অনেকেই তাঁর মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে দায়িত্বও পালন করছেন।

ইমরান খানের মধ্যে পূর্বসূরিদের আচরণই লক্ষ করেছেন তাঁর বহু স্পষ্টবাদী সমর্থক। তাঁদেরই একজন হলেন এরশাদ ভাট্টি। উর্দু ভাষার গণমাধ্যমে কয়েক দিন আগে তিনি একটি নিবন্ধ লিখেছিলেন। সেখানে তিনি লেখেন, ইমরান খান সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। হাসান নিসার নামের এক সমালোচকও ইমারন খানকে একসময় ব্যাপক সমর্থন দিতেন; কিন্তু বর্তমানে তিনিও মুখ ঘুরিয়ে নিলেন।

দেশটির বিরোধী দলগুলো ইমরান খানের অপসারণের দাবি জানাচ্ছে। ওসামা বিন লাদেনকে শহীদ আখ্যা দিয়েও তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। তারা বর্তমান সরকারের বাজেটকে দরিদ্রবিরোধী, জনবিরোধী বলে সমালোচনা করছে। তাদের এই সমালোচনায় সমর্থন দিচ্ছে দেশটির হাজারো সাধারণ জনগণ। সূত্র : ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top