দেশের সকল হাফিজি মাদরাসা খোলার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন
প্রকাশিত হয়েছে : ৩:৪৮:০৮,অপরাহ্ন ০৮ জুলাই ২০২০ | সংবাদটি ১৯৪০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল হিফজ খানা খোলার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ১২ জুলাই থেকে হিফজ মাদরাসা খোলার নির্দেশ দেয়া হয় প্রজ্ঞাপনে।
বুধবার (৮ জুলাই) ধর্ম মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।
এরআগে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুসের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে দেশের সকল কওমি মাদরাসা কর্তৃপক্ষকে জানানাে হয়েছে যে, সরকারের পক্ষ হতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে যাতে হিফজ ও মক্তব বিভাগ খুলে দেয়া যায় সেজন্য নিম্নোক্ত নির্দেশনাসমূহ অনুসরণ করে প্রস্তুতি গ্রহণ করতে হবে।

নির্দেশনাসমূহ হলো- ১. মাদরাসা ক্যাম্পাস ও মাদরাসা ভবনকে জীবনুনাশক দিয়ে ভালভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। ২. আগত অভিভাবক ও ছাত্রদের নিয়মিত হাত ধােয়ার ব্যবস্থা রাখতে হবে। ৩. ক্লাসে ও ক্লাসের বাইরে প্রয়ােজনীয় দূরত্ব রেখে ছাত্রদের বসার ও বিশ্রামের ব্যবস্থা করতে হবে। ৪. দেশ, জাতি ও বিশ্বের জন্য নিয়মিত দোয়ার ব্যবস্থা করতে হবে।






