২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু, নতুন আক্রান্ত ২৭৩৮ জন!
প্রকাশিত হয়েছে : ১০:০৪:০১,অপরাহ্ন ০৫ জুলাই ২০২০ | সংবাদটি ৩৪১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৫৫ জন মারা গেছেন। আর একই সময় নতুনভাবে আক্রান্তের সংখ্যা ২৭৩৮ জন।
নতুন ৫৫ জন নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৫২ জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৮৮ নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭৩৮ জন নিয়ে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন।
রবিবার (৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯০৪ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৭২ হাজার ৬২৫ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।






