গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের সম্ভাবনার দুয়ার খোলছে
প্রকাশিত হয়েছে : ১:৫৬:১৭,অপরাহ্ন ০২ জুলাই ২০২০ | সংবাদটি ১০৯৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের সেবার দুয়ার খোলছে। জালালাবাদ এসোসিয়েশনের তত্ত্বাবধানে ও উপজেলার যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের প্রাথমিক সেবা দিতে সংযুক্ত হচ্ছে অক্সিজেন কন্সেটেটর ও হুইল চেয়ার প্রদান করা হচ্ছে।
সিলেটে করোনা রোগীদের চিকিৎসা সেবায় ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে ঢাকাস্থ জালালাবাদবাসীর প্রাচীনতম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন। এ উদ্যোগ দেশ-বিদেশে ব্যাপক সাড়া পড়েছে। এরই ধারাবাহিকতায় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের সেবা প্রদানে এগিয়ে আসেন উপজেলার প্রবাসী আট কৃতিসন্তান।
যুক্তরাজ্য ও দেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আট কৃতিসন্তানরা হচ্ছেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লু, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, অফিস সেত্রেুটারী শামীম আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শিব্বির আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমেদ সুমন, কার্যনির্বাহী সদস্য মারুফ আহমেদ, মোঃ দিলওয়ার হোসেন ও বাহার উদ্দিন।
তাঁরা জালালাবাদ এসোসিয়েশন ইউকের আহবানে সাড়া দিয়ে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে অত্যাধুনিক তিনটি অক্সিজেন কন্সেনটেটর ও হুইলচেয়ারসহ অন্যান্য সামগ্রী প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেন। যা দিয়ে কোন ধরনের খরচ ছাড়াই শ্বাস কষ্টে আক্রান্ত রোগীরা সেবা নিতে পারবেন।

প্রবাসীরদের এই সহায়তা সাদরে গ্রহণ করতে প্রস্তুত রয়েছে উপজেলা স্বাস্হ্য বিভাগ। আগামী সাপ্তাহে কন্সেনটেটর
তিনটি হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। দাতাদের।
উল্লেখ্য, ইতোমধ্যে জালালাবাদ এসোসিয়েশন ইউকের উদ্যোগে
সিলেটের দুটি করোনা হাসপাতালে ১০টি অক্সিজেন কনসেনট্রাটর প্রদান করা হয় এবং সিলেটের খাদিম নগরে কিডনি ফাউন্ডেশন এবং জালালাবাদ এসোসিয়েশন ৫০ শয্যার করোনা ইউনিয়ট চালু করে করোনা রোগীদের সেবা কার্যক্রম শুরু করে।






