সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ফের আইসিইউতে!
প্রকাশিত হয়েছে : ২:৪৭:৪৯,অপরাহ্ন ২৬ জুন ২০২০ | সংবাদটি ৬৮৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে ফের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে৷
শুক্রবার (২৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবর রহমান।
মজিবর রহমান বলেন, শুক্রবার হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) হঠাৎ করে তার (সাহারা খাতুন) হৃদস্পন্দন বোঝা যাচ্ছিল না, তখন ডাক্তাররা জরুরি ভিক্তিতে আবারও তাকে আইসিইউতে নেন। আপনারা দোয়া করবেন।’
৭৭ বছর বয়সী সাহারা খাতুন গত ২ জুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ নানা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এরপর তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে হাসপাতালটির আইসিইউতে নেওয়া হয়েছিল। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়।
সাহারা খাতুন টানা তৃতীয় মেয়াদে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় এলে সাহারা খাতুনকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরে তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।






