logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. প্রধানমন্ত্রী সম্মত হলেই পাইপ লাইনের গ্যাস মিলবে ঘরে ঘরে!

প্রধানমন্ত্রী সম্মত হলেই পাইপ লাইনের গ্যাস মিলবে ঘরে ঘরে!

প্রকাশিত হয়েছে : ৭:৪৭:১২,অপরাহ্ন ২৩ জুন ২০২০ | সংবাদটি ১০১৭ বার পঠিত

আমা‌দের প্রতি‌দিন ডেস্ক: করোনা ভাগ্য খুলে দিচ্ছে দেশের আবাসিক গ্যাস গ্রাহকদের। বাসাবাড়ির বন্ধ গ্যাস সংযোগ চালু করার চিন্তা করছে জ্বালানি বিভাগ।

শীঘ্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবাসিক গ্যাস সংযোগ উন্মুক্ত করার সুপারিশ করে চিঠি দেয়া হবে। প্রধানমন্ত্রী সম্মত হলেই আবারও পাইপ লাইনের গ্যাস মিলবে ঘরে ঘরে। রাজধানী ঢাকাসহ সারাদেশে ২০১৪ সাল থেকে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞা তুলে দিলে দীর্ঘ ছয় বছর যারা গ্যাস সংযোগ পাওয়ার প্রত্যাশা করছেন তাদের ভাগ্য খুলবে।

করোনার কারণে দেশে জ্বালানির চাহিদা কমেছে। কিন্তু তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির জন্য কাতার এবং ওমানের সঙ্গে যে চুক্তি রয়েছে সে অনুযায়ীই আমদানি অব্যাহত রাখতে হচ্ছে। জ্বালানি বিভাগ এক্ষেত্রে ফোর্স মেজর ঘোষণা করতে চাইলেও সরকারের উচ্চ পর্যায় তাতে সম্মতি দেয়নি। সরকারের তরফ থেকে বলা হয়েছে ফোর্স মেজর ঘোষণা না করে পারস্পরিক সমঝোতা বা নেগসিয়েশনের মাধ্যমে এসব বিষয়ের সমাধান করতে হবে। এক্ষেত্রে এলএনজি আমাদানি কমানোর জন্য কাতার এবং ওমানের সঙ্গে আলোচনা করলে তারা চুক্তির বাইরে কিছু করতে সম্মত হয়নি। ফলে অতিরিক্ত গ্যাস দিয়ে কি করা হবে সেটি এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

জ্বালানি বিভাগের সাম্প্রতিক কয়েকটি বৈঠকে আবাসিকে গ্যাস সংযোগ উন্মুক্ত করার বিষয়ে জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছে করোনার কারণে নতুন শিল্প সংযোগ বৃদ্ধি পাবে না। এছাড়া শিল্প উৎপাদনও বৃদ্ধি না পাওয়া পর্যন্ত গ্যাসের চাহিদাও বাড়বে না। ফলে বিকল্প গ্যাস ব্যবহারের খাত হিসেবে আবাসিকে গ্যাস সংযোগ উন্মুক্ত করার পক্ষে মত দিয়েছেন তারা।

জানতে চাইলে জ্বালানি বিভাগের সিনিয়র সচিব আনিসুর রহমান বলেন, এখনও আবাসিক সংযোগ উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমরা প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করব। তিনি বলেন, আবাসিকে খুব বেশি গ্যাস প্রয়োজন হয় না। এক্ষেত্রে আবাসিকে গ্যাস দিলে কোন সমস্যা হবে না বলে আমরা মনে করছি। তিনি বলেন, এখন এমন অনেক বাসাবাড়ি রয়েছে যেখানে কোন নির্দিষ্ট ফ্ল্যাটে হয়তো গ্যাস রয়েছে কিন্তু পরে ভবনের বর্ধিত অংশে আর তারা গ্যাস নিতে পারেনি। আবার অনেকে ডিমান্ট নোটের টাকাও জমা দিয়ে বসে আছেন তাদের আমরা গ্যাস দিতে পারিনি। আবার এমনও অনেক জায়গা রয়েছে যারা অবৈধভাবে গ্যাস ব্যবহার করছে। সেখান থেকে আমরা কোন রাজস্ব পাচ্ছি না। সংযোগ বৈধ হলে সেখান থেকে রাজস্ব পাওয়া যেত। এসব বিষয় আমরা তুলে ধরব। এরপর প্রধানমন্ত্রী সম্মত হলেই নতুন সংযোগ চালু করা হবে।

আনিসুর রহমান আরও বলেন, নতুন সংযোগের ক্ষেত্রে সবাইকে প্রিপেইড মিটার ব্যবহার করতে হবে। এতে আমরা ব্যবহারের আগেই বিল পেয়ে যাব। এটি শুধু আমাদের জন্য নয় ব্যবহারকারীর জন্যও ভাল। তিনি বলেন, যাদের প্রিপেইড মিটার রয়েছে তাদের মাসে গ্যাস বাবদ খরচ ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে থাকছে। আর অন্যদের বিল আরও প্রায় চার ’শ টাকার মতো বেশি আসে। আবার প্রিপেইড মিটারে গ্যাসের অপচয়ও রোধ করা সম্ভব। সচিব বলেন, বিকল্প জ্বালানি এলপিজির ব্যবহার শহরে ঝুঁকিপূর্ণ। এখন গ্রামে অনেক ক্ষেত্রে এলপিজির ব্যবহার বেড়েছে। এসব বিষয়ও আমরা চিন্তা করছি। (জনকন্ঠ)

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top