ওবায়দুল কাদেরের সমালোচনার পর হেলথ ডিজির দু:খ প্রকাশ!
প্রকাশিত হয়েছে : ৭:৫১:২০,অপরাহ্ন ১৯ জুন ২০২০ | সংবাদটি ৫৫৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ থেকে করোনাভাইরাস দুই থেকে তিন বছরেও নির্মূল সম্ভব নয়, এমন মন্তব্যের সমালোচনা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের পর দু:খ প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
শুক্রবার (১৯ জুন) অধিদপ্তরের সহকারি পরিচালক (সমন্বয়) ডা. মো. জাহাঙ্গির কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৮ জুন) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অংশ নিয়ে ডা. আবদুল কালাম আজাদ যে বক্তব্য দিয়েছেন তা ঘিরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: `হেলথ ডিজির দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করেছে`
তিনি যে স্ক্রিপ্টটি পড়েন তা সময় স্বল্পতার কারণে ভাল করে পরীক্ষার সুযোগ পাননি। পরে তিনি বুঝতে পারেন যে তার ওই বক্তব্যে অস্পষ্টতা তৈরি হতে পারে।
এজন্য পরে অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তা স্পষ্ট করে দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন পঠনে স্ক্রিপ্ট ত্রুটির জন্য যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেজন্য তিনি বিনীতভাবে দুঃখ প্রকাশ করছেন।






