সিলেট জেলায় নতুন ৩৩ জনসহ আক্রান্ত ১৪৪৬
প্রকাশিত হয়েছে : ৮:০২:৩৪,অপরাহ্ন ১৫ জুন ২০২০ | সংবাদটি ৩৭৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট জেলায় নতুন করে আনও ৩৩ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩২ জনই সিলেট সদর উপজেলার। আর ১ জন বিয়ানীবাজার উপজেলার।
এনিয়ে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪৪৬ জনে।
সোমবার (১৫ জুন) সিলেট ওসমানী হাসপাতাল ল্যাবে এ ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, সোমবার হাসপাতালের ল্যাবে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯ জনের শরীরে তা ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৩৩ জন রয়েছেন। আর সুনামগঞ্জ জেলার ৪ জন ও হবিগঞ্জ জেলার ২ জন রয়েছেন।
এদিকে, সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে পরীক্ষা করে সুনামগঞ্জ জেলার আরও ৭৯ জন শনাক্ত হয়েছেন।
শাবি সূত্রে জানা গেছে, নতুন পুরাতন মিলিয়ে ৩৬৯টি স্যাম্পল পরীক্ষা করে ৭৯ জনের করোনা পজিটিভ আসে। তারা সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
এনিয়ে সুনামগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬৪৬ জনে।
সব মিলিয়ে সিলেট বিভাগের মধ্যে আক্রান্ত বেড়ে দাড়িয়েছে ২৫২৪ জনে। এরমধ্যে সিলেট জেলায় ১৪৪৬ জন, সুনামগঞ্জ জেলায় ৬৪৬ জন, হবিগঞ্জ জেলায় ২৪১ জন ও মৌলভীবাজার জেলায় ১৯১ জন।






