ধর্মপ্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ আর নেই
প্রকাশিত হয়েছে : ৭:২০:৩৯,অপরাহ্ন ১৩ জুন ২০২০ | সংবাদটি ১৬৪১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ধর্ম প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নাজমুল হক সৈকত গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের প্রবীণ নেতা প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না বলে জানা গেছে।






