আল্লামা আহমদ শফী আইসিইউতে, দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ৫:৪১:২৮,অপরাহ্ন ০৭ জুন ২০২০ | সংবাদটি ৯২৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে।
রবিবার (৭ জুন) রাত ৯ টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
আল্লামা শাহ আহমদ শফির পুত্র মাওলানা আনাস মাদানী গণমাধ্যমকে বলেন, শুক্রবার (৫ জুন) থেকে তিনি অসুস্থতাবোধ করছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি দেশ-বিদেশের সকলের কাছে আল্লামা আহমদ শফীর সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।
১০৩ বছরের বেশি বয়সী আল্লামা শাহ আহমদ শফী এর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন।






