ডা. জাফরউল্লাহ’র স্ত্রী-পুত্রের নমুনা পরীক্ষাগারে!
প্রকাশিত হয়েছে : ৫:৫১:৫৭,অপরাহ্ন ৩১ মে ২০২০ | সংবাদটি ৫৪৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্পি ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ও পুত্রের শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে বলে জানা গেছে। তারা করোনা পরীক্ষার জন নমুনা জমা দিলেও তার ফলাফল এখনো পাওয়া যায়নি।
আর জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে সোমবার তার করোনা ধরা পড়ে। তিনি এরুপর ধানমন্ডির বাসায় আইসোলেশনে ছিলেন।
রবিবার (৩১ মে) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বেলেন, ডা. জাফরুল্লাহর স্ত্রী শিরীন হক মোটামুটি ভালো আছেন। তার জ্বর আছে। শ্বাসকষ্ট নেই। তাদের ছেলে বারিশ চৌধুরীও ভালো আছেন। তারও কোনো সমস্যা নেই।
তিনি বলেন, বারিশ চৌধুরী একটু নার্ভাস। কারণ, বাবা করোনায় আক্রান্ত।তাদেরও লক্ষণ দেখা দিয়েছে। বাড়িতে তিনি একা কী করবেন। এই চিন্তা থেকেই তিনিও বাবা-মাসহ হাসপাতালে থেকেই চিকিৎসা নিতে চাচ্ছেন।
তিনি বলেন, এখন তার পরিবার ও আমরা চাচ্ছি হাসপাতালেই তাদের রাখা হোক। আমরা চাচ্ছিলাম, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু, ডা. জাফরুল্লাহ তা চাচ্ছেন না। এটাও ডা. জাফরুল্লাহ চৌধুরীর বড় একটা গুণ যে তিনি বলেন, আমি এ হাসপাতাল তৈরি করেছি, আমি এখানেই চিকিৎসা করাব। যদি মরতে হয়, এখানেই মরব।
মো. ফরহাদ বলেন, জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রীর নমুনা জমা দেওয়া হয়েছে বিএসএমএমিউতে আর ছেলের নমুনা পরীক্ষার জন্য গণস্বাস্থ্যেই জমা দেওয়া হয়েছে, দুটো নমুনার ফলাফলা সোমবার পাওয়া যাবে হয়ত।






