গোলাপগঞ্জে শিশুসহ নতুন আক্রান্ত ১৪ জন!
প্রকাশিত হয়েছে : ৮:০৮:১৯,অপরাহ্ন ১৬ মে ২০২০ | সংবাদটি ৫৫৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে করোনায় এবার একদিনে ১৪ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত হওয়া ১৪ জনের মধ্যে শিশুসহ একই পরিবারের ১৩ জন রয়েছেন। শিশু ছাড়া পরিবারের ৩ পুর ও ৯ জন মহিলাও রয়েছেন। তারা সকলেই পূর্বে আক্রান্ত পৌর শহরের টিকরবাড়ি এলাকার বৃদ্ধের সংস্পর্শে ছিলেন।
এছাড়া আক্রান্ত অপরজন উপজেলার আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল এলাকার ৩০ বছরের এক যুবক।
এনিয়ে গোলাপগঞ্জ উপজেলায় আক্রান্ত বেড়ে দাড়িয়েছে ২১ জনে।
শনিবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।
তিনি বলেন, পৌরসভার টিকরবাড়ি গ্রামে বৃহস্পতিবার (১৪ মে) যে বৃদ্ধের শরীরে করোনা শনাক্ত হয়েছিলো তার পরিবারের ১৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে এক শিশুসহ ১৩ জনের শরীরে সংক্রামক পাওয়া গেছে। অপরজন আমুড়া ইউপির সুন্দিশাইলের এক যুবক।






