করোনা যুদ্ধে প্রাণ হারালেন আরেক পুলিশ সদস্য!
প্রকাশিত হয়েছে : ৭:৪০:৪৮,অপরাহ্ন ১৬ মে ২০২০ | সংবাদটি ৪২৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. নঈমুল হক নামে আরও এক পুলিশ সদস্য মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃত্যু হলো পুলিশের ৮ সদস্যের।
শনিবার (১৬ মে) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মৃত নঈমুল হক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেয়াবাদ পীর বাড়ি গ্রামে।
করোনাভাইরাস প্রটোকল অনুযায়ী শুক্রবার (১৫ মে) রাতে দামপাড়া পুলিশ লাইন্সে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সিএমপি কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।






