logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. মুশফিকের প্রিয় ‘ব্যাট’টি কিনলেন শহিদ আফ্রিদি!

মুশফিকের প্রিয় ‘ব্যাট’টি কিনলেন শহিদ আফ্রিদি!

প্রকাশিত হয়েছে : ৭:২২:৪২,অপরাহ্ন ১৫ মে ২০২০ | সংবাদটি ১৬৮৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনায় দুর্গতদের সাহায্যে নিজের সবচেয়ে প্রিয় ব্যাট, যেটি দিয়ে ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহীম, সেই ব্যাটটি নিলামে বিক্রি করে দিয়েছেন তিনি।

আর এ ব্যাটটি ১৭ লাখ টাকায় কিনে নিলেন ক্রিকেটের আরেক কিংবদন্তী পাকিস্তানের বুমবুমখ্যাত শহিদ আফ্রিদি।

শুক্রবার (১৫ মে) রাতে লাইভে এসে নিজেই বিক্রির বিষয়টি নিশ্চিত করেন মুশফিকুর রহিম।

এরআগে গত ৯ মে মুশফিকের জন্মদিনেই শুরু হয় তার ব্যাটের নিলাম। ৫দিন ব্যাপি এই নিলামের আয়োজন করে পিকাবো। সঙ্গী ছিল মুশফিকের ম্যানেজমেন্ট পার্টনার নিবকো এবং স্পোর্টস ফর লাইফ।

এ নিলাম হয় বৃহস্পতিবার (১৪ মে) রাতে। দেশ-বিদেশে ক্রিকেটপ্রেমীরা এ নিলামে অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন।

বৃহস্পতিবার রাতে নিলাম শেষে জানানো হয়েছিল, ব্যাটটি কে কত টাকায় কিনেছে- তা শুক্রবার মুশফিক নিজেই জানাবেন।

অবশেষে শুক্রবার রাতে লাইভে এসে মুশফিক নিজেই জানালেন তার ব্যাটের নিলামের আপডেট।

মুশফিক জানিয়েছেন, তার ব্যাট কিনেছেন পাকিস্তানের বুমবুমখ্যাত অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তিনি তার ফাউন্ডেশন, আফ্রিদি ফাউন্ডেশনের নামে এই ব্যাট কিনে নিয়েছেন ২০ হাজার ডলারে (প্রায় ১৭ লাখ টাকায়)।

শুরু থেকেই করোনার বিরুদ্ধে লড়াই করছেন শহিদ আফ্রিদি। তার আফ্রিদি ফাউন্ডেশনের পক্ষ থেকেই শুরু থেকেই খাদ্য এবং আর্থিক সহায়তা করে যাচ্ছিলেন তিনি। এবার সেই আফ্রিদি মুশফিকের ব্যাট কিনে নিয়ে দাঁড়ালেন বাংলাদেশে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে।

মুশফিকের পেজে শেয়ার করা এক ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, ‘আসসালামুআলাইকুম মুশফিক, আপনি দেশের মানুষের জন্য যা করছেন তা সত্যিই প্রশংসনীয়। সত্যিকারের নায়করাই একাজ করতে পারে। আমরা সবাই মিলে খারাপ একটা সময় পার করছি। এ সময় আমাদের একে অন্যকে সাহায্য করা জরুরী যাতে করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। অতীতে বাংলাদেশে আমি যে পরিমানে ভালবাসা ও সম্মান পেয়েছি তা আমি সারা জীবন মনে রাখবো। পাকিস্তানের জনগন ও শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমি আপনার ব্যাটটা কিনে আপনার সঙ্গী হতে চাই এই পথ চলায়। আপনার জন্য আমার প্রার্থনা সব সময় থাকবে, আশা করছি আল্লাহ আমাদের সাহায্য করবেন এই মহামারী পরিস্থিতি থেকে উত্তরণে। আপনার সাথে আবারো মাঠে আমার দেখা হবে তাড়াতাড়ি। ধন্যবাদ।’

লাইভে এসে মুশফিক বলেন, ‘আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই, নিলামে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে। কারণ বেশ কিছু সত্যিকারের বিডার এই পাঁচদিনে অংশ নিয়েছিলেন এতে। আমি এখনই অ্যানাউন্স করতে চাই, আমার সেই ব্যাটটি কে কিনে নিয়েছেন। আমি মনে করি যে, পৃথিবীর যারা ক্রিকেট খেলা দেখেন, তারা সবাই তাকে চেনেন। তিনি হচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ খান আফ্রিদি। তিনি তার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ব্যাটটি কিনেছেন। আমি খুবই আনন্দিত যে, তার মত একজন ব্যক্তিত্ব আমার এই ব্যাটটি কিনে নিয়েছেন। আমাদের যে মহৎ একটা উদ্যোগ ছিল, সেটাতে তিনি অংশগ্রহণ করেছেন।’

খেলাধুলা এর আরও খবর
টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top