logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বঙ্গবন্ধুর দুই খুনিকে সোপর্দে নারাজ যুক্তরাষ্ট্র ও কানাডা!

বঙ্গবন্ধুর দুই খুনিকে সোপর্দে নারাজ যুক্তরাষ্ট্র ও কানাডা!

প্রকাশিত হয়েছে : ৭:০৮:৩৩,অপরাহ্ন ১৪ মে ২০২০ | সংবাদটি ৫০৪ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতক হিসেবে দণ্ডিত রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার আহবান আমলেই নিলেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার এবং বিশেষ সহকারি ম্যাথিউ পটিনজার।

অপর ঘাতক নূর চৌধুরীকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যাপারেও একই মনোভাব পোষণ করেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাঞ্চোয়েয-ফিলিপ স্যাম্পেন।

গত ১১ এবং ১৩ মে দুই দেশের দুই শীর্ষ কর্মকর্তার সাথে টেলিফোনে কথা হয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেনের।

করোনাভাইরাস, রোহিঙ্গা ইস্যুসহ দ্বি-পাক্ষিক নানা ইস্যুতে দীর্ঘক্ষণ কথা বলার সময়ে জাতির বঙ্গবন্ধুর দুই ঘাতকের প্রসঙ্গ আনেন ড. মোমেন। বাংলাদেশ আইনের শাসনের ক্ষেত্রে অনেক অগ্রগতি ঘটিয়েছে। সে আলোকে সর্বোচ্চ আদালতের রায়ে উপরোক্ত দুই ঘাতককে মৃত্যুদণ্ড প্রদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে অবিলম্বে বাংলাদেশের কাছে সোপর্দ করার আহবান জানিয়েছিলেন ড. মোমেন।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, ফিরিয়ে দিলেই নূর চৌধুরীকে ফাঁসিতে ঝুঁলিয়ে তার বিরুদ্ধে দেয়া রায় বাস্তবায়িত করা হবে। এটি কানাডা পছন্দ করে না। কারণ, কোন ধরনের মৃত্যুদণ্ডে বিশ্বাসী নয় কানাডা। নূর চৌধুরীর যদি মৃত্যুদণ্ড কার্যকর করা না হয় (অর্থাৎ আজীবন দণ্ড) তাহলে কানাডার কোন আপত্তি থাকবে না বলে আভাস দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

বুধবার (১৩ মে) ড. মোমেন জানান, যখনই সুযোগ হয় তখনই আমি বঙ্গবন্ধুর ঘাতকসহ একাত্তরের ঘাতকদের (আশরাফুজ্জামান খান এবং ইঞ্জিনিয়ার জব্বার) অবিলম্বে ফিরিয়ে দেয়ার আহবান রাখি মার্কিন প্রশাসনের কাছে।

কানাডা এবং যুক্তরাষ্ট্র প্রশাসনকে এ ব্যাপারে নমনীয় করতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেন ড. মোমেন। তিনি বলেন, প্রবাসীরা যদি ঘনঘন এসব ঘাতকদের আস্তানার সামনে (করোনা পরিস্থিতির অবসানের পর) মানববন্ধন করেন তাহলে অবশ্যই বিশ্ব মিডিয়ায় বিষয়টি আসবে এবং প্রশাসনের টনক নড়তে বাধ্য।

ড. মোমেন আরও মনে করেন, নিজ নিজ এলাকার কংগ্রেসম্যান এবং সিনেটরের সাথেও জোরদার লবিং চালাতে পারেন প্রবাসীরা। তাহলেও ওদেরকে ফিরিয়ে এনে রায় কার্যকর করার পথ সুগম হতে পারে।

উল্লেখ্য, রাশেদ চৌধুরী পালিয়ে রয়েছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রান্সিসকোতে। অপরদিকে নূর চৌধুরী অবস্থান করছেন কানাডায়।

কয়েকমাস আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈঠকে ড. মোমেন একই আহবান জানিয়েছিলেন। সে সময়েও পম্পেও একইভাবে প্রসঙ্গটিকে এড়িয়ে গেছেন। যারা সারাবিশ্বের মানবাধিকার নিয়ে খবরদারি করে, তারাই বাংলাদেশের জাতির জনক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘাতককে বাংলাদেশের কাছে সোপর্দ করতে কেন এমন গড়িমসি করছে সে প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেনের। ট্রাম্প প্রশাসনের স্ববিরোধী আচরণে বিস্ময় প্রকাশ করেছেন ৩৫ বছরেরও অধিক সময় যুক্তরাষ্ট্রে বিভিন্ন পেশায় দায়িত্ব পালনের পর সম্প্রতি স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে যাওয়া এই মন্ত্রী।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা এই ঘাতকদের ফিরিয়ে নিতে আইনগত প্রক্রিয়া অবলম্বনের অভিপ্রায়ে নিউইয়র্কে একটি ল’ফার্ম ভাড়া করার কথা কয়েক বছর আগে ঘটা করে জানিয়েছিলেন সে সময়ের পররাষ্ট্র সচিব শহিদুল হক। সে ব্যাপারে জানতে চাইলে ড. মোমেন বলেন, কানাডায় ল’ফার্ম ভাড়া করার কথা জানি। কিন্তু নিউইয়র্কে কিংবা যুক্তরাষ্ট্রে করা হয়েছিল কিনা তা আমি এখনও জানি না।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top