logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. চুরি যাওয়া ‘চাল’ যুবলীগ নেতার গোডাউন থেকে উদ্ধার!

চুরি যাওয়া ‘চাল’ যুবলীগ নেতার গোডাউন থেকে উদ্ধার!

প্রকাশিত হয়েছে : ৫:৩৮:৩২,অপরাহ্ন ০২ মে ২০২০ | সংবাদটি ১৩২২ বার পঠিত

চাঁদপুর থেকে সংবাদদাতা:: চাঁদপুর থেকে চুরি হওয়া চালই নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বন্ধ পোশাক কারখানার গোডাউনে মজুত করেছিলেন যুবলীগ নেতা জাবেদ হোসেন ভূঁইয়া। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে চালগুলো শনাক্ত করে। চোরাইকৃত এ চাল নিজের বলে দাবি করেন মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন ভূঁইয়া।

চাঁদপুরে ২ হাজার ৭০০ বস্তা চাল চুরি হলেও যুবলীগ নেতা জাবেদের হেফাজত থেকে ১ হাজার ২০০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।

গত ২৯ এপ্রিল রাতে অভিযান চালিয়ে বন্দরের মদনপুর এলাকার কেওঢালা এলাকার একটি পোশাক কারখানার গোডাউন থেকে ১২শ বস্তা চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন ও পুলিশ। সেই চালগুলো মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন ভূঁইয়া নিজের চাল বলে দাবি করেছিলেন। তার দাবি, ত্রাণ দেয়ার জন্য তিনি এ চাল ক্রয় করেছিলেন। কিন্তু এ চালগুলো চাঁদপুর থেকে চুরি হওয়া চাল বলে নিশ্চিত করেছে বন্দরের ধামগড় পুলিশ ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার।

জানা যায়, গত ২৮ এপ্রিল ভোরে চাঁদপুরের প্রধান বাণিজ্যিক এলাকা পুরানবাজারে নদীর ঘাট থেকে স্থানীয় ব্যবসায়ীদের ২ হাজার ৭০০ বস্তা চাল নিয়ে একটি কার্গো উধাও হয়। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। ২৯ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের মনদপুরের কেওঢালা এলাকার হায়দার নিট কম্পোজিটের গোডাউনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। গোডাউনটিতে স্থানীয় যুবলীগ নেতা জাবেদ হোসেন ভূঁইয়ার মজুত করা ১২শ বস্তা চাল উদ্ধার করেন।

নারায়ণগঞ্জে চাল উদ্ধারের সংবাদ গণমাধ্যমে প্রচারিত হলে চাঁদপুরে চুরি হওয়া চালের ব্যবসায়ীরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে যাচাই করতে কাগজপত্র নিয়ে নারায়ণগঞ্জের বন্দরে উপস্থিত হন তারা। যাচাই-বাছাই শেষে চাঁদপুরের চুরি হওয়া চালই এখানে উদ্ধার হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘চাঁদপুরে চুরি হওয়া চাল ওই থানা পুলিশ বন্দরে এসে শনাক্ত করেছে। আর চাঁদপুরে ২৭শ বস্তা চাল চুরির মামলা হয়েছে। আমাদের এখানে উদ্ধার হয়েছে ১২শ বস্তা। যেহেতু যুবলীগ নেতা জাবেদ ভুইয়ার হেফাজত থেকে চালগুলো উদ্ধার হয়েছে, তাই চাঁদপুরের মামলার আসামি হবেন তিনি। ওই যুবলীগ নেতাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার বলেন, ‘গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে ২৯ এপ্রিল রাতে গোডাউনটিতে অভিযান চালিয়ে ১২শ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। চাল মজুদের বিপরীতে কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় চালগুলো জব্দ করা হয়েছে এবং গোডাউন সিলগালা করা হয়েছে। গোডাউনে থাকা চালগুলো যুবলীগ নেতা জাবেদ ভুঁইয়া নিজের দাবি করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘জব্দকৃত চালগুলো চাঁদপুরে চুরি হওয়া চাল। চাঁদপুর থানার মামলার তদন্তকারী অফিসার এসে শনাক্ত করে গেছেন। আদালতে আবেদন করে চুরি হওয়া মাল জব্দ দেখিয়ে চালগুলো নিয়ে যাওয়া যাবে।’

প্রচ্ছদ এর আরও খবর
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

লন্ডনে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

লন্ডনে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top