কওমি মাদ্রাসাকে ৮ কোটি টাকার সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৭:৩৫:৩২,অপরাহ্ন ৩০ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪৯১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: পবিত্র রমজান উপলক্ষে দেশের ৬ হাজার ৯৫৯টি কওমি মাদ্রাসাকে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র জানায়, ‘এ অর্থ ইতোমধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।’
সূত্র জানায়, এর মধ্যে সিলেট বিভাগে ৪৮১টি, রংপুর বিভাগে ৭০৩টি, রাজশাহী বিভাগে ৭০৪টি, খুলনা বিভাগে ১ হাজার ১১টি, বরিশাল বিভাগে ৪০২টি, ময়মনসিংহ বিভাগে ৩৯৭টি, ঢাকা বিভাগে ১ হাজার ৭৮০টি এবং চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৪৮১টি মাদ্রাসা রয়েছে।






