চিকিৎসা শেষে হাটাজারীতে আল্লামা আহমদ শফী
প্রকাশিত হয়েছে : ১১:১২:৩২,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০২০ | সংবাদটি ৮৬৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: প্রথমে চট্টগ্রাম ও পরবর্তীতে ঢাকায় চিকিৎসা শেষে নিজ প্রতিষ্ঠানে ফিরেছেন হেফাজতে ইসলামের আমীর শায়খুল হাদীস আল্লামা শাহ আহমদ শফী।
রবিবার (২৬ এপ্রিল) দুপুর ২ টার দিকে হেলিকপ্টার যোগে তিনি চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটাজারী মাদরাসায় পৌছান।
বিষয়টি নিশ্চিত করেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক ও আল্লামা আহমদ শফীর ছোট পুত্র মাওলানা আনাস মাদানী।
উল্লেখ্য, আল্লামা আহমদ শফী গত ১১ এপ্রিল বিকালে বমি, মাথাব্যথা, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যা নিয়ে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে ভর্তি হন।
এর একদিন পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে তাকে ঢাকার গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অধ্যাপক ডা. মতিউর ইসলামের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ ডাক্তারদের মেডিকেল বোর্ডের মাধ্যমে তার চিকিৎসাসেবা দেয়া হয়।






