চাপ আছে, তাই প্রবাসীদের আনা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৫:৪৯:৪৫,অপরাহ্ন ১৮ এপ্রিল ২০২০ | সংবাদটি ৬৮৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাস সংক্রামক ছড়িয়ে পড়ার পরও প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় এক বৈঠকে তিনি এ কথা জানান।
এ সময় ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা প্রবাসীদের আনছি। আমাদের ওপর চাপ আছে। আমরা সকল কিছু মেইনন্টেইন করেই তাদের আনা হচ্ছে। যাতে প্রবাসীদের কোয়ারেইন্টাইন ঠিকভাবে হয়। যারা আসবে তাদেরকেই কোয়ারেন্টাইনে থাকতে হবে।
মন্ত্রী আরও বলেন, চাপ থাকায় পর্যায়ক্রমে প্রবাসীদের আনা হচ্ছে। দেশে আসার পর তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে।
এ সময় মন্ত্রণালয়ের সচিবসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






