logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. English Section
  3. দেশ ও জাতির স্বার্থে রমজান মাসে কুরআন শিক্ষা চালু রাখা হোক

দেশ ও জাতির স্বার্থে রমজান মাসে কুরআন শিক্ষা চালু রাখা হোক

প্রকাশিত হয়েছে : ৫:২৪:২৩,অপরাহ্ন ১২ এপ্রিল ২০২০ | সংবাদটি ৫৮৬ বার পঠিত

।। ইমদাদুল হক নোমানী ।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় (বিধি-৪ শাখা) হতে গত ১০ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করা হয়। করোনা ভাইরাস নিয়ে সতর্কতা ও জনসচেতনতামূলক প্রজ্ঞাপনটি আমরা অনেকেই অনলাইনে দেখেছি। বিরাজমান পরিস্থিতি বিবেচনায় দেশের একজন নাগরিক হিসেবে সরকারের এ নির্দেশনামূলক প্রজ্ঞাপন অনুসরণ করা আমাদের জন্য অতিব জরুরি।

সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিকালীন সময় পবিত্র রমজান মাসে আমরা যারা পবিত্র কুরআন শিক্ষার খেদমত বা প্রশিক্ষণ (বিশেষ কোর্স) পরিচালনা করে থাকি এ প্রজ্ঞাপনের ৩ ও ৪ বিধি আমাকে কিছুটা আশাবাদী করে তুলেছে। আশাকরি আসন্ন রমজানে মসজিদে মসজিদে খতমে তারাবীহ, মাদ্রাসাগুলোতে হিফযুল কুরআন বিভাগ খোলা এবং নির্দিষ্ট একটি ফর্মেটে আমরা “ক্বিরাআত প্রশিক্ষণ” চালু করতে পারবো ইনশাআল্লাহ।

প্রজ্ঞাপনের ১ নং ধারায় উল্লেখিত সাধারণ ছুটির ভেতরে ৩ নং ধারায় সম্মতি আকারে বলা হয়েছে, “প্রয়োজনে রপ্তানিমুখি শিল্পকারখানা চালু রাখতে পারবে। একিভাবে ৪ নং ধারায় “সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখতে, বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে বলা হয়েছে।” জীবনের তাগিদে সরকারের এ সিদ্ধান্তগুলো যথার্থ হলে, ঈমান-আকীদার টানে সম্পূরক কিছু প্রস্তাব বা আশাতো আমরা করতেই পারি! সে হিসেবে যুগযুগ ধরে চলে আসা আমাদের কুরআনিক কার্যক্রম নিয়ে কিছু কথা বলতে চাই।

জনসমাগম ও সামাজিক দূরত্বের ক্ষেত্রে ৩ নং ধারার যৌক্তিকতায় আমি প্রশ্ন তুলছি না। এই মুহুর্তে কোন মন্তব্য ও বিতর্কও করতে চাই না। সর্বশেষ সাধারণ ছুটির পর ১লা রমজান হতে আমরা আমাদের কুরআন শিক্ষার কার্যক্রম চালু রাখতে পারলেই হলো। আমরা বিশ্বাস করি, সতর্কতার সাথে কুরআনের তা’লীম চালিয়ে যেতে পারলে চলমান মহামারি হতে আমাদের উত্তোরণ সম্ভব। কুরআনের চর্চা বন্ধ রাখলে বলা যায়না হিতে বিপরীতও হতে পারে। চোখ খুলে দেখুন- এই বিপদ সংকটে অমুসলিমরাও আজ ইসলাম ও কুরআনের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। কেননা, কুরআন হচ্ছে, “শিফাউল লিন নাস”। মানবতার মুক্তির একমাত্র ঠিকানা। তাই দেশ ও জাতির স্বার্থেই এখান থেকে আমাদেরে ভাবনা ও চিন্তার খোরাক নেওয়া উচিৎ। সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন।

মহিমান্বিত মাহে রমজানুল মুবারক কুরআন নাযিলের মাস। রহমত, বরকত ও মাগফিরাতের সওগাত নিয়ে আসা এ পবিত্র মাসে মুসলমানরা তুলনামূলক ইবাদত-বন্দেগিতে বেশি মনোযোগী হয়ে থাকে। ঘরে ঘরে হয় কুরআনের চর্চা। স্থানে স্থানে শিশু-কিশোর, বালক-বালিকা, যুবা-তারুণ্য, বয়স্ক পুরুষ ও মহিলাদের মাঝে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে কুরআন ও মাসআলা মাসাঈলের তা’লীম দেয়া হয়। হাফেজে কুরআনদের তিলাওয়াতে মুখরিত হয় মসজিদের দেশ প্রিয় বাংলাদেশ। ক্বারী সাহেবানদের সুললিত কন্ঠে, মাশক্বের আওয়াজে এক অনাবিল শান্তি, মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয় গ্রামেগঞ্জে, শহরে-বন্দরে। এ এক জান্নাতি আমেজ।

আমরা আশাবাদী মাহে রমজান ও পবিত্র কুরআনের বদৌলতে আমাদের দেশসহ বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। মাগফিরাতের মাসে আল্লাহপাক অবারিত রহমত বর্ষণ করে আমাদের সকল কাজে বরকত দান করবেন ইনশাআল্লাহ। তাই মুসলিম অধ্যুষিত বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে- ২৩ এপ্রিলের পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় ধর্মপ্রাণ মানুষের হৃদয়ের স্পন্দন , ভাষা ও আকুতি বুঝে নিরাপদ পরিবেশে কুরআন চর্চার ময়দানকে উন্মুক্ত করে দেওয়া হোক। দেশব্যাপী কুরআন শিক্ষা কার্যক্রম চালু রাখা হোক। এতে সর্বোতভাবে কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ।

আল্লাহ চাইলে মুহুর্তেই সবকিছু সম্ভব। “কুন ফায়াকুন”। তাই কুরআন প্রেমিরা বেশি বেশি তাওবা-ইস্তেগফারের আমলে নিয়োজিত থাকি। দুয়া করি, রাব্বুল আলামীন যেনো বিশ্ব পরিস্থিতিকে দ্রুত শান্ত করে দেন। আমাদেরকে তাঁর কালামে পাকের খেদমত করার সুযোগ করে দেন। অনুকূল পরিবেশে আমাদের নামাজ, তারাবীহ, কুরআনের প্রশিক্ষণসহ সকল আয়োজন বাস্তবায়নের তাওফিক দান করেন। আমীন।

লেখক: সাধারণ সম্পাদক, আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ।

English Section এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

Badrul Islam Shoaib was received by Golapganj Upazila Education Trust

Badrul Islam Shoaib was received by Golapganj Upazila Education Trust

British Bangla Chess Association Hosts Exciting Grand Chess Tournament

British Bangla Chess Association Hosts Exciting Grand Chess Tournament

Intense bombardments strike in Gaza as mediators try to unlock aid

Intense bombardments strike in Gaza as mediators try to unlock aid

Metropolitan University’s Astounding Victory at ‘SUST Astro Carnival 2023’ Sparks Awe.

Metropolitan University’s Astounding Victory at ‘SUST Astro Carnival 2023’ Sparks Awe.

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top