গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৪, মারাগেছেন ৬ জন
প্রকাশিত হয়েছে : ১২:৩০:৩৯,অপরাহ্ন ১০ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪৭৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৪। এছাড়া করোনায় আকান্ত হয়ে মারা গেছেন ৬ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ জনে
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
এরআগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) আক্রান্তের সংখ্যা ছিল ১১২ জন। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ।
এরপর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন প্রায় ৯৬ হাজার। শুক্রবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ সংখ্যা এখন ৯৫ হাজার ৭২২ জন। আর আক্রান্তের সংখ্যা এখন ১৬ লাখ ৩ হাজার ৭১৯ জন।






