logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. অনলাইনে বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষা!

অনলাইনে বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষা!


প্রকাশিত হয়েছে : ১:২৬:৩৩,অপরাহ্ন ২৭ মার্চ ২০২০ | সংবাদটি ৬৩২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: আপনি করোনাভাইরাসের উপসর্গ বহন করছে কিনা, তা অনলাইনে জানা যাবে বলে দাবি করেছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ডিজিটাল হেলথকেয়ার সল্যুশন- ডিএইচ।

এক মিনিটেরও কম সময়ে অনলাইনে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে যে কেউ করোনাভাইরাস উপসর্গ পরীক্ষা করতে পারবে বলে বৃহস্পতিবার (২৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে গ্রামীণ সোশ্যাল বিজনেসের প্রতিষ্ঠান- ডিএইচ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনামূল্যে এই সেবা পাওয়া যাবে। https://coronachecker.dh.health/ এই ওয়েবসাইটে গিয়ে যে কেউ তার স্বাস্থ্য সম্পর্কিত বর্তমান তথ্য জানিয়ে করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকিতে রয়েছেন কিনা তা জানতে পারবেন।

এই পরীক্ষার লক্ষ্য হচ্ছে, ব্যবহারকারীকে যথাযথ চিকিৎসা সেবা পেতে সিদ্ধান্ত নিতে সাহায্য করা। তবে এটি কোভিড-১৯ এর পূর্ণাঙ্গ নির্ণয় কিংবা চিকিৎসা নয় বলেও জানিয়েছে ডিএইচ।

এটি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস), যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং বাংলাদেশের স্বাস্থ্য সেবা বিভাগ (ডিজিএইচএস) এর সর্বশেষ চিকিৎসা তথ্যের সমন্বয়ে তৈরি করা হয়েছে।

সবাইকে প্রতিদিন ৪০ সেকেন্ড ব্যয় করে পরীক্ষাটি করার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তির স্বাস্থ্য পরিস্থিতি আগের দিনের মতো একই আছে কিনা তা নিশ্চিত হওয়া উচিত।

অনলাইনের এই পরীক্ষায় ব্যবহারকারীদের অসুস্থতার স্তর নির্ধারণে বেশ কয়েকটি প্রশ্ন করা হয় এবং ডিজিএইচএস ও আইইডিসিআর-এর গাইডলাইন অনুযায়ী সুপারিশসহ নির্দেশনা দেয়া হয়।

সুপারিশের মধ্যে, সরকারি হটলাইন (১৬২৩৩, ৩৩৩) এ কল করা, বাড়িতে থাকা এবং নির্দিষ্ট হাসপাতাল কিংবা হাসপাতালের আইসোলেশনে যাওয়ার পরামর্শ রয়েছে।

এ ছাড়া কার্যকরভাবে হাত ধোয়া এবং কিভাবে নিরাপদ কোয়ারেন্টিন ও আইসোলেসনে থাকতে হবে সে বিষয়ে স্বাস্থ্য পরামর্শ ও ভিডিও পাওয়া যাবে ওই ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তবে তাদের বেশিরভাগই করোনাভাইরাসে আক্রান্ত নয়।

চিকিৎসকের পরামর্শ ছাড়া কোভিড-১৯ রোগীর হাসপাতালে যাওয়া উচিত নয় এবং নিজের বাড়িতে সেল্ফ আইসোলেশনে থাকা উচিৎ, যাতে অন্য কেউ সংক্রমিত হতে না পারে।

গত চার বছর যাবৎ ডিজিটাল মাধ্যমে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে ডিএইচ। এর গ্রাহক সংখ্যা ৫০ লাখ বলে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাতীয় এর আরও খবর
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top