‘প্রয়োজনে বিমানবন্দর শাটডাউন করা হবে’
প্রকাশিত হয়েছে : ১২:১৭:৩৩,অপরাহ্ন ২১ মার্চ ২০২০ | সংবাদটি ২৬১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাস ঠেকাতে ইতোমধ্যে ১০টি দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে বিমানবন্দর শাটডাউন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
শনিবার (২১ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মফিদুর রহমান বলেন, ১০ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। এখন শুধু ব্যাংকক, চীন, যুক্তরাজ্য, হংকংয়ের সঙ্গে বিমান চলাচল আছে। অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ হওয়ায় এ রুটে যাত্রী আশা যাওয়া করছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে এই রুটের ফ্লাইটও বন্ধ করা হবে।
উল্লেখ্য: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু ঘটেছে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪ জন। এই নিয়ে সংক্রামক এই ভাইরাসটির কারণে মারা গেছেন ২ জন। আর আক্রান্ত হয়েছেন ২৪ জন। দেশে মোট ১৪ হাজার মানুষ কোয়ারেন্টাইনে আছেন। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ৫০ জন।






