নিত্যপ্রজনীয় জিনিস বেশি না কিনার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ১০:২৪:১৩,অপরাহ্ন ২১ মার্চ ২০২০ | সংবাদটি ৩১৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: অহেতুক আতঙ্কিত হয়ে নিত্যপ্রজনীয় জিনিসপত্র বেশি না কিনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমাদের খাদ্যদ্রব্যের কোনো সমস্যা নাই। এখনো ১৭ লাখ মেট্রিক টন খাদ্য সরকারি গুদামেই মজুদ আছে। সাড়ে ৩ লাখ মেট্রিক টন গম আমাদের মজুদ আছে।
শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ শেষে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যার যতটুকু প্রয়োজন সেটুকুই সংগ্রহ করুন। আতঙ্কিত হয়ে বাজারের ওপর চাপ সৃষ্টি করবেন না। সরকারি মজুদ ছাড়াও আমাদের বেসরকারি রাইস মিলের কাছেও প্রচুর পরিমাণে খাদ্য মজুদ আছে।
তিনি বলেন, আমাদের কৃষকদের কাছেও ধান, চাল মজুদ আছে। আমাদের খেতে ফসল আছে, কৃষক ফসল ফলাচ্ছেন। তরকারি, শাক-সবজি আমাদের প্রচুর উৎপাদন হচ্ছে।
এর আগে, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।






