logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বাঙালি জাতি করোনার চেয়েও শক্তিশালী: কাদের

বাঙালি জাতি করোনার চেয়েও শক্তিশালী: কাদের

প্রকাশিত হয়েছে : ১০:১৮:৫৩,অপরাহ্ন ২১ মার্চ ২০২০ | সংবাদটি ৮০৩ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: বাঙালি জাতি করোনাভাইরাসের চেয়েও শক্তিশালী। তাই এ ভাইরাসে আতঙ্কিত না হয়ে সবাইকে তা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহণ মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শ‌নিবার (২১ মার্চ) দুপু‌রে রাজধানীর ধানম‌ন্ডিতে আওয়ামী লীগ সভাপ‌তির রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে বি‌ভিন্ন সংগঠ‌নের মধ্যে ক‌রোনাভাইরাস প্রতিরোধী উপকরণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ক‌রোনা এমন কোনো শক্তিশালী প্রতিপক্ষ নয় যে তাকে পরা‌জিত করা যা‌বে না। আমরা ক‌রোনার চে‌য়ে শ‌ক্তিশালী। কা‌জেই ভয়‌কে জয় করে এই প‌রি‌স্থি‌তি মোকা‌বিলা কর‌তে হ‌বে। আমা‌দের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা, তি‌নি কিন্তু এই আত‌ঙ্কের ম‌ধ্যেও সকালে ধানমন্ডিতে ভোট দিতে এসেছেন।

এ সময় বাঙালি জাতিকে করোনাভাইরাসের চেয়েও শক্তিশালী মনে করলেও এই ভাইরাসকে ‘ভয়ংকর শত্রু’ বলেও মনে করেন কাদের।

তিনি আরো বলেন, ক‌রোনা আমা‌দের ভয়ংকর এক শত্রু। আমা‌দের স‌ম্মি‌লিত, সম‌ন্বিত ও সতর্ক উদ্যোগের মাধ্যমে এই শত্রু‌কে পরা‌জিত কর‌তে হবে। আত‌ঙ্কিত হ‌লে সমস্যার সমাধান হ‌বে না, গুজ‌বে কান দি‌লে চল‌বে না। স্বাস্থ্যবি‌ধি সতর্কভা‌বে মে‌নে চল‌তে হবে। এই মুহূ‌র্তে আমা‌দের সবার কাজ স্বাস্থ্যবি‌ধি সতর্কভা‌বে মে‌নে চলা।

এদিকে, ক‌রোনা প‌রি‌স্থি‌তিতে আওয়ামী ল‌ী‌গের কর্মসূ‌চি সী‌মিত করা হয়ে‌ছে জা‌নি‌য়ে দলটির এই সাধারণ সম্পাদক ব‌লেন, আমরা আমা‌দের কর্মসূ‌চি সী‌মিত করেছি। অনেক কর্মসূ‌চি স্থ‌গিত ক‌রে‌ছি। কিন্তু জীব‌নের সবকিছু তো থে‌মে থাক‌বে না। জীবন থাক‌বে, কর্ম থাক‌বে, মানু‌ষকে বেঁচে থাক‌তে হ‌বে। এর জন্য যা যা করণীয়, তা কর‌তে হ‌বে। স‌ঙ্গে স‌ঙ্গে শত্রুকেও মোকাবিলা কর‌তে হ‌বে।

এছাড়া চিকিৎসক ও নার্সরা নিরাপত্তা সামগ্রী পা‌চ্ছেন না, এ বিষয়ে সরকারের এই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যখন ডেঙ্গু হ‌য়ে‌ছি‌ল, আমরা দেখেছি তারা অনেক সাহসী। তারা তা‌দের দা‌য়িত্ব যথাযথভাবে পালন ক‌রে‌ছেন। নিরাপত্তা সামগ্রী যথাযথভা‌বে সরবরাহ ক‌রলে তারা দুঃসাধ্য সাধন করতে পারেন, এর প্রমাণ তারা অতীতে রেখেছেন। আশা করব, ক‌রোনা প্রতি‌রো‌ধেও আমা‌দের ডাক্তাররা তা‌দের দা‌য়িত্ব যথাযথভা‌বে পালন কর‌বেন।

এদিকে ক‌রোনা প‌রি‌স্থি‌তির ম‌ধ্যে সি‌টি নির্বাচন বা অনান্য নির্বাচন পেছা‌নোর সু‌যোগ আছে কি না, সাংবা‌দিক‌দের এমন প্রশ্নের জবাবে কাদের ব‌লেন, নির্বাচন নি‌য়ে আমি আগেই বলেছি। নির্বাচন ক‌মিশ‌নে যারা আছেন, তারাও তো মানুষ। তারা কোনো বি‌চ্ছিন্ন দ্বী‌পের বা‌সিন্দা না। বিষয়‌টি তা‌দের এখ‌তিয়ার। তারা স্বাধীন। তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে। আমি আশা করব, তারা জনস্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেবে। এখানে সরকারের বা আওয়ামী লীগের কিছু বলার নেই।

এ সময়আওয়ামী লী‌গের সভাপতমণ্ডলীর সদস্য বেগম ম‌তিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন না‌ছিম, সাংগঠ‌নিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হো‌সেন, দফতর সম্পাদক ব্যা‌রিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ এবং সমাজকল্যাণ সম্পাদক সু‌জিত রায় নন্দী, উপদফতর সম্পাদক সা‌য়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজীসহ অনেকে উপ‌স্থিত ছি‌লেন ।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top