মিরপুর ঝুটপট্টির আগুণ নিয়ন্ত্রণে
প্রকাশিত হয়েছে : ১২:০৪:০০,অপরাহ্ন ১৪ মার্চ ২০২০ | সংবাদটি ২০৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রাজধানীর মিরপুর ১০ নম্বর ঝুটপট্টিতে লাগা ভয়াবহ আগুন প্রায় সোয়া দুই ঘণ্টা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের আপ্রাণ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুনে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১৪ মার্চ) বিকেল ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার। এর আগে দুপুর সোয়া একটার দিকেএই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, দুপুর সোয়া একটার কিছু পর ঝুটপট্টিতে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেন। সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আগুন লাগার পরই গুদামে থাকা লোকজন দ্রুত বেরিয়ে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।






