মোদীর নিরাপত্তায় আমাদের বাহিনীও কাজ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১:১৫:৪৯,অপরাহ্ন ০৮ মার্চ ২০২০ | সংবাদটি ৪৮২ বার পঠিত
আতাউর শাহ্, নওগাঁ থেকে:: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় আইনশৃঙ্খলার পাশাপাশি আমাদের বাহিনীও সর্বাক্ষনিক কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা স্বাগত জানাচ্ছি, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় আমরা বরণ করব। তার নিরাপত্তর জন্য সারাদেশে সশস্ত্র বাহিনীর পাশাপাশি আমাদেরও বাহিনী সার্বক্ষনিক কাজ করে যাবে। যাতে কোন রকম কোন অপ্রতিকর বা অহেতুক ঝামেলা করে নিরাপত্তার বিঘ্ন ঘটিয়ে কোন অহেতুক কর্মকান্ড ঘটাতে না পারে সে জন্য আইনশূংখলা বাহিনী প্রস্তুত রয়েছে।
রবিবার (৮ মার্চ) নওগাঁয় গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ৮ কোটি ১০লাক্ষ টাকা ব্যায়ে ধামইরহাটে থানা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় মন্ত্রী সীমান্তে হত্যাকান্ড বেড়ে যাওয়ার প্রশ্নের জবাবে বলেন, ভারতীয় স্বরাষ্ট্রীয় মন্ত্রীর সাথে আমার প্রায় কথা হয় সীমান্ত হত্যা বন্ধের জন্য। তবে সীমান্তে গত বছর এবং এই বছর হত্যাকান্ড বেড়েছে। আমরা এই নিয়ে আলাপ আলোচনা করে আগের মত জিরো টলারেন্সে যাওয়ার জন্য বিজিবি এবং বিএসএফ কথা হচ্ছে।
এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, শহীদুজ্জামান সরকার এমপি, ইসরফিল আলম এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এ,কে,এম হাফিজ আকতার, নওগাঁর জেলা প্রশাসক হারুন অর-রশীদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়াসহ প্রমুখ।
পরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৫৬জন চোরকারবারী ও মাদক ব্যাবসায়ীরা আতœাসমর্পন করে। এসময় আতœাসমর্পন চোরকারবারী ও মাদক ব্যাবসায়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও শপথ বাক্য পাঠ করানো হয়।






