মোদিকে বাংলাদেশে চান না বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও
প্রকাশিত হয়েছে : ২:৪৪:৩৫,অপরাহ্ন ২৯ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৫৭১ বার পঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:: দিল্লিতে মুসলমান হত্য, মসজিদ ভাঙচুর ও ঘরবাড়ি পোড়ানোর মূল হোতা নরেন্দ্র মোদিকে বাংলাদেশে দেখতে চায়না স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
সর্বস্তরের মুসলমানদের সাথে একাত্মতা পোষণ করে তারাও যে কোন মূল্যে মোদিকে প্রতিহত করার ঘোষণা দেন।
দিল্লি সহিংসাতর পর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকাবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রথম মোদির আগমন প্রতিহত করাল ঘোষণা দেন।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে নরেন্দ্র মোদির আগমন বন্ধ করার দাবিতে মানবন্ধন করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
মানববন্ধনে মোদির আগমন বিরোধী শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে অংশ নেয় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী। এসময় ‘বঙ্গবন্ধুর বাংলায় মোদির ঠাই নাই’, ‘সাম্প্রদায়িক মোদিকে বাংলাদেশে চাই না’, ‘মুসলিমদের উপর হামলা বন্ধ কর’, ‘গো ব্যাক মোদি’‘বয়কট মোদি’ সহ বিভিন্ন শ্লোগান দেয় শিক্ষার্থীরা।
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার কথা রয়েছে। সম্প্রতি ভারতে মুসলমানদের বিরুদ্ধে দেশটির সনাতনধর্মীদের সহিংসতায় প্রাণ হারানোর ঘটনায় মোদিকে একজন সাম্প্রদায়িক, উগ্রবাদী, দাঙ্গাবাজ হিসেবে উল্লেখ করেন শিক্ষার্থীরা। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশে তার জন্মশতবার্ষিকীতে মোদির আগমন বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানায় শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “বঙ্গবন্ধু সবসময় অসম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। অপরদিকে নরেন্দ্র মোদির সাম্প্রদায়িক চেতনায় ভারতে মুসলমানদের উৎখাত করে দিতে মুসলিমদের উপর হামলা চালাচ্ছে। তাই বঙ্গবন্ধুর এই জন্মশতবার্ষিকীতে মোদিকে বাংলায় আসতে দেওয়া অসম্প্রদায়িক চেতনার পরিপন্থি।”






