খালেদা জিয়ার জামিন উপস্থাপন, শুনানি ২৩ ফেব্রুয়ারি
প্রকাশিত হয়েছে : ৮:১৪:৩৩,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩১৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন আদালতে উপস্থাপন করেছেন তার আইনজীবীরা।
আবেদন উপস্থাপন করলেও জামিন বিষয়ে শুনানি হবে আগামী রবিবার (২৩ ফেব্রুয়ারি)।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদন করলে তিনি এ দিন নির্ধারণ করেন।
এরআগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার আইনজীবীরা জামিন আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এফিডেভিট করেন।
আইনজীবীরা জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি খারাপ। এখন হাত নাড়াতেও পারেন না, নিয়ন্ত্রণে নেই ডায়াবেটিস। এমন অবস্থায় বিদেশে নিয়ে চিকিৎসা করানোর কোন বিকল্প নেই। তাই খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিয়ে চিকিৎসা করানোর কথা উল্লেখ করা হয়েছে জামিন আবেদনে।






