সিলেট নগরীতে দুইদিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ!
প্রকাশিত হয়েছে : ১১:৫২:২৯,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৫৮৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গ্যাস লাইনে জরুরী মেরামত কাজের জন্য সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বুধ ও বৃহস্পতিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ দৈনিক পত্রিকায় দেয়া বিজ্ঞপ্তিতে গ্যাস সরবরাহ বন্ধের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) ও পরদিন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় উল্লেখিত সময়ে কোনো গ্যাস সরবরাহ করা হবে না। তবে ক্যান্টনমেন্ট ও দক্ষিণ সুরমা এলাকায় গ্যাস সরবরাহ চালু থাকবে।






