বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ৩:২৮:৫২,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০২০ | সংবাদটি ২৮৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: একাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের এক বছর পূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৭ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রধানমন্ত্রীর এ ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোও প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করবে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ব্যবধানে জয়ী হওয়ার পর শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেন।
উল্লেখ্য, গত বছরের ৭ জানুয়ারি নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছিলো।






