বিএনপি গণতন্ত্র হত্যার জনক: ওবায়দুল কাদের
প্রকাশিত হয়েছে : ২:১২:১৮,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৫২৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিএনপি গণতন্ত্র হত্যার জনক। তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না বলে জানিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, নির্বাচনে যারা পরাজিত তাদের জন্য আজ ‘কালো দিবস’ হতে পারে, কিন্তু আওয়ামীলীগের জন্য আজ ‘বিজয় দিবস’। ১/১১ পরবর্তী ২০০৮ এর নির্বাচনে জয়লাভের দিনকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে আওয়ামীলীগ পালন করে আসছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, যারা বিজয়ী তাদের জন্য আজকের দিনটি আনন্দময় শুভ দিন।
তিনি আরও বলেন, নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের জানান, দলে কোনো অপরাধীর সুযোগ নেই। শুদ্ধি অভিযানের সংগে সংগতি রেখে আওয়ামী লীগের কেন্দ্র এবং নগরে নেতৃত্ব নির্বাচন করেছেন শেখ হাসিনা।
অনুষ্ঠানে আওয়ামী লীগের বর্তমান কমিটির শীর্ষ নেতারাও অংশ নেন।






