সেনাবাহিনীকে ১০ টি কুকুর উপহার দিলো ভারত!
প্রকাশিত হয়েছে : ৪:০০:১৭,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৫২৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে ১০ টি কুকুর দিয়েছে ভারত।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ১০টি কুকুর হস্তান্তর করে ভারতীয় সেনাবাহিনী।
দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করতে ভারত এই কুকুরগুলো বাংলাদেশ সেনা বাহিনীকে উপহার দেয়।
অস্ত্র-মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অবৈধ পণ্য শনাক্ত করতে সক্ষম এসব কুকুর। ভারতের মিরাট থেকে প্রশিক্ষিত এসব কুকুর আনা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।
বেনাপোল সীমান্ত চেকপোষ্টের শূন্য রেখায় এ সময় দুই দেশের সেনা ও বিজিবি এবং বিএসএফ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






