স্বর্ণজয়ী অ্যাথলেট মারজানা আহত!
প্রকাশিত হয়েছে : ৭:৫৮:০২,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৭১৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সাউথ এশিয়ান গেমসের (এসএ গেমস) কারাতে ইভেন্ট চলাকালে মাথায় আঘাত পেয়েছেন বাংলাদেশের স্বর্ণজয়ী অ্যাথলেট মারজানা আক্তার।
বুধবার (০৪ ডিসেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। মারজানা কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, দলগত একটি ইভেন্টে অংশ নিয়ে মারজানা মাথায় মারাত্মক আঘাত পান। তাকে নেপালের দশরথ স্টেডিয়ামের পাশে স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শিগগিরই তার সিটি স্ক্যান করানো হবে বলে জানা গেছে।
মারজানা যখন অসুস্থ বোধ করছিলেন তখন মাঠে চিকিৎসক চলে এলেও তার যথাযথ পুনর্বাসন হয়নি বলে একটি অভিযোগও উঠেছে।
এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) কারাতে ইভেন্টে মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জিতেন মারজানা।






