গোলাপগঞ্জ-ওসমানীনগর ও জৈন্তাপুরে ট্রাফিক সচেনতামূলক সভা-র্যালী
প্রকাশিত হয়েছে : ১:৪৪:০১,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫৮৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের বিভিন্ন উপজেলায় জেলা পুলিশের উদ্যোগে সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে ‘ট্রাফিক সচেনতামুলক’ সভা, র্যালী ও লিফলেট বিতরণ করা হয়েছে।
গোলাপগঞ্জ: বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সিলেট জেলা পলিশের উদ্যোগে ও গোলাপগঞ্জ মডেল থানার সহযোগিতায় গোলাপগঞ্জ চৌমুহনীতে এক সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, সড়ক আমাদের সবার, সড়কের নিরাপত্তার দায়িত্বও আমাদের উপর। সরকার প্রণীত নতুন সড়ক পরিবহন আইনটি একটি জনবান্ধব আইন। নিরাপদ সড়ক আমাদের সকলের প্রাণের দাবী। রাস্তা-ঘাট উন্নত হয়েছে। আমাদেরও পরিতর্বন দরকার। যাত্রা শেষে আমাদের নিরাপদে বাড়ী ফেরার নিশ্চয়তা করতে হবে। সে লক্ষ্যেই বর্তমান সরকার নতুন সড়ক পরিবহন আইন-১৮ কার্যকর ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।
নতুন আইনে অনেক বেশী জরিমানা ও সাজা রয়েছে। যাতে আমরা সচেতন হই, আইন মেনে চলি। সে লক্ষ্যেই সরকার এমন আইন নির্ধারণ করেছে। বর্তমান আইন যেমন পরিবহনের মালিক, চালক বান্ধব, তেমনি যাত্রীদেরও নিরাপত্তা বৃদ্ধি পাবে। তাই তিনি সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।
র্যালীটি পৌর সদরের গুরুত্বপুর্ণ স্থান প্রদক্ষিণ করে থানা সম্মুখে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ পৌর আ’লীগের সেক্রেটারী রুহেল আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা শাখা সভাপতি আলহাজ শফিকুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রতন মনি চন্দ, যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি এসএ মালেক, গণদাবী পরিষদের সভাপতি আব্দুল লতিফ সরকার, নিরাপদ সড়ক চাই (নিসচা) সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, পৌর মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি হানিফ আলী, গোলাপগঞ্জ অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন মিয়া উপজেলা যুবলীগ নেতা ফখরুল ইসলাম, পরিবেশবাদী আব্দুল লতিফ সরকার, সিলেট সেচ্ছাসেবক লীগ সহ জনশক্তি ও কর্মসংস্তান সম্পাদক আকবর হোসেন লাভলু, পৌর ছাএলীগ সভাপতি কামরান আহমদ, সাংবাদিক খালেদ আহমদ, সুলতান আবু নাসের, জয় রায় হিমেল,সাকিব আল মামুন, ফারহান মাসউদ প্রমুখ।
ওসমানীনগর: সিলেট জেলা পুলিশ ট্রাফিক বিভাগের উদ্যোগে ও ওসমানীনগর থানার সহযোগিতায় গোয়ালাবাজার লাইটেস স্ট্যান্ডে সচেতনামূলক এক পথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন(পিপিএম) বলেন, সারা দেশের উন্নয়নের অংশ হিসেবে মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণয়ন করা হয়েছে। দেশ আজ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের শেখরে পৌঁছে যাচ্ছে কিন্তু মহাসড়ক পরিবহন খাত তথা সড়কের নৈরাজ্য ও বিশৃঙ্খলা থাকতে পারে না। পরিবহন শ্রমিক মালিক সাধারণ যাত্রী যাতে একটি সুশৃঙ্খলতার মাধ্যমে আইন মেনে জীবনের নিরাপত্তা রক্ষা করে মহাসড়কে চলতে পারে এটাই নতুন সড়ক পরিবহন আইনের লক্ষ্য। তাই পরিবহন শ্রমিক, মালিক, সাধারণ মানুষের সহযোগীতায় প্রশাসন এ আইন বাস্তবায়নে কাজ করে যাবে।
পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিণ( সদ্য পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) ইমাম মোহাম্মদ শাদীদ, অতিরিক্ত পুলিশ সুপার উত্তর মো. মাহবুবুল আলম, ওসমানীগর থানার ওসি রাশেদ মোবারক, উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ইউপি ও সদস্য আওয়ামীলীগ নেতা মনির উদ্দিন, সামাদ মিয়া, তছন মিয়া প্রমূখ।
এ সময় স্থানীয় প্রায় দুই হাজার সিএনজি অটোরিকশা চালক ও মালিকদের পরিবারের জীবিকা নির্বাহের মাধ্যাম হিসাবে মানবিক দিক বিবেচনা করে মহাসড়কের সিলেট-শেরপুর অংশে সিএনজি অটোরিকশা চলাচল করার জন্য সভার প্রধান অতিথি সিলেটের পুলিশ সুপারের কাছে জোরালো দাবি জানান আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ পরিবহন, মালিক ও শ্রমিকরা। নতুন সড়ক পুরিবহন আইনের ব্যাপারে সচেতনা বৃদ্ধি ও এই আইন মেনে চলার জন্য পরিবহন শ্রমিক, মানিক ও সাধারণ জনতার মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
পথ সভা শেষে স্থানীয় গোলাবাজারে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের পিপিএম এর নেতৃত্বে এক সংক্ষিপ্ত র্যালি করা হয়।
জৈন্তাপুর: জৈন্তাপুরে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করার লক্ষ্যে থানা পুলিশ বাস, ট্রাক, লেগুনা, সিএসজি, ব্যাটারী চালিত টমটম অটোরিক্সা চালক ও শ্রমিক নেতাদের উপস্থিতিতে ষ্টেশন বাজারে বৃহস্পতিবার দুপুর ১২টায় ট্রাফিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

ট্রাফিক বিভাগ, জেলা পুলিশ সিলেটের আয়োজনে ট্রাফিক সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন- কানাইঘাট সার্কেল সিনিয়র এ.এস.পি মো. আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ শ্যামল বনিক, জৈন্তাপুর মডেল থানার এস.আই সদ্য পদন্নতিপ্রাপ্ত (পুলিশ ইনপেক্টার) ইন্দ্রনীল ভট্টাচার্জ রাজন, জৈন্তাপুর ট্রফিকের টি.আই সরিকুল ইসলাম, ট্রাফিক সার্জেন্ট সফিকুজ্জামান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- জৈন্তাপুর ষ্টেশন বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান, জৈন্তাপুর ট্রাক চালক আঞ্চলিক কমিটির সভাপতি নুরু মিয়া, ট্রফিকের এ.টি.এস.আই মঞ্জু দাস, মিল্লাত উদ্দিন ও কনেষ্টেবল আব্দুর রশিদ।
কানাইঘাট সার্কেল সিনিয়ন এ.এসপি মোঃ আব্দুল করিম বলেন, নতুন সড়ক পরিবহন আইন বাস্থবায়নের জন্য ১ নভেম্বর হতে সচেতনতামূলক প্রচারাভিযান করে আসছি। আমরা চাইনা কোন ব্যাক্তি বা চালক ভাই অহেতুক হয়রানী হউক। আপনারা আইনকে শ্রদ্ধা করে সড়ক পরিবহন আইনের নীতিমালা মেনে চলে গাড়ী চালাবেন। আইনকে অমান্য করে গাড়ী পরিচালনা করলে নতুন আইনের বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে পুলিশ। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
অফিসার ইনচার্জ শ্যামল বণিক উপস্থিত সকল পরিবহন নেতাদের উদ্যেশ্য করে বলেন, ৩১ অক্টোবর সারীঘাটে সড়ক দূর্ঘটনায় একজন অকালে মৃত্যুবরণ করে। সে অত্র জৈন্তাপুর উপজেলার একজন পরিচিতি ট্রাক চালক ছিল, কিন্তু হেমলেট না নিয়ে মোটর সাইকেল চলাতে গিয়ে লেগুনা গাড়ীর ধাক্কায় তিনি নিহত হয়। যদি তিনি হেমলেট ব্যবহার করতেন হয়তবা তিনি বেঁচে যেতেন। আমি সকলকে অনুরোধ করব যথাযথ ট্রাফিক আইন মেনে গাড়ী চালনোর জন্য।
নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করতে সকলকে সহায়তা করার আহবান করেন।






