logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সংসদ নির্বাচনে দলীয়ভাবে ব্যয়ের শীর্ষে ইসলামী আন্দোলন!

সংসদ নির্বাচনে দলীয়ভাবে ব্যয়ের শীর্ষে ইসলামী আন্দোলন!

প্রকাশিত হয়েছে : ৪:৩৩:৪১,অপরাহ্ন ০১ অক্টোবর ২০১৯ | সংবাদটি ১৩৫০ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে ব্যয়ের শীর্ষে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমোনাই পীরের দলটি দলীয়ভাবে সর্বোচ্চ ব্যয় হয়েছে ২ কোটি ১৪ লাখ টাকা। নিবন্ধিত দলগুলোর মধ্যে এটাই সর্বোচ্চ ব্যয়।

দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় বিএনএফ-এর ১ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা। তৃতীয় সর্বোচ্চ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১ কোটি ১৪ লাখ টাকা। চতুর্থ সর্বোচ্চ ব্যয় বিএনপির ১ কোটি ১১ লাখ টাকা, যা ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে বেশি। আওয়ামী লীগের ব্যয় ১ কোটি ৫ লাখ টাকা, পঞ্চম সর্বোচ্চ ব্যয়ের তালিকায় রয়েছে দলটি।সবচেয়ে কম ব্যয় করেছে বিএমএল- মাত্র ২ হাজার টাকা।

সম্প্রতি প্রকাশিত ইসির উপসচিব আতিয়ার রহমান ও মিজানুর রহমান স্বাক্ষরিত ‘নিবন্ধিত দলের ব্যয় বিবরণী’ থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে, বাংলাদেশ খেলাফত আন্দোলন একাদশ সংসদ নির্বাচনে দলীয়ভাবে কোনো নির্বাচনী ব্যয় করেনি। প্রার্থীকে দলীয় ফান্ড দেওয়া হয়নি। ব্যক্তিগত ব্যয়ে নির্বাচনে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। এ তালিকায় এলডিপি, বিকল্পধারা, জাসদ, গণফোরাম, জাগপা ও মুক্তিজোটও রয়েছে। এসব দলগুলোর স্ব স্ব নির্বাচনী এলাকায় শুধু প্রার্থীরাই নিজের ব্যয় সেরেছেন।

এ নির্বাচনে অন্যান্য ইসলামি দলগুলোর মধ্যে জাকের পার্টি ৬ লাখ, তরিকত ফেডারেশন ১০ লাখ ৬৫ হাজার, বাংলাদেশ মুসলিম লীগ ১ লাখ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ১ লাখ ২৮ হাজার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ১ লাখ ৫১ হাজার, ইসলামী ঐক্যজোট ৬৪ লাখ ২৪ হাজার, বাংলাদেশ খেলাফত মজলিস ২ লাখ ৬৬ হাজার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ১ লাখ ২৫ হাজার ও ও খেলাফত মজলিস ৫৭ হাজার টাকা ব্যয় করে।

এছাড়া ৩০ ডিসেম্বরের এ নির্বাচনে সিপিবি ৩১ লাখ ৫৩ হাজার ৪২০ টাকা, জাতীয় পার্টি ৪ লাখ ৫২ হাজার টাকা, জাতীয় পার্টি-জেপি ১৮ লাখ ২২ হাজার টাকা, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি ১০ লাখ ৭ হাজার, সাম্যবাদী দল ৪ লাখ ৩৩ হাজার, কৃষক শ্রমিক জনতা লীগ ১০ লাখ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ৭০ লাখ ২৪ হাজার এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ ৩ লাখ ৬৬ হাজার, গণতন্ত্রী পার্টি ৬ লাখ ৭ হাজার, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ১ লাখ ২৬ হাজার, এনপিপি ২ লাখ ৭৫ হাজার, গণফ্রন্ট ১ লাখ ৫০ হাজার, পিডিপি ১ লাখ ২০ হাজার, বাংলাদেশ ন্যাপ ৪৩ হাজার, বাংলাদেশ জাতীয় পার্টি ২ লাখ ৫ হাজার, কল্যাণ পার্টি ২ লাখ ৪১ হাজার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ৩ লাখ ৬১ হাজার টাকা ব্যয় করে।

নির্বাচনী আইন অনুযায়ী, প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব বিবরণী সংসদ নির্বাচনের ফল গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে রিটার্নিং অফিসারদের কাছে জমা দিতে হয়। আর নির্বাচন কমিশনে দলীয় নির্বাচনী ব্যয় ৯০ দিনের মধ্যে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

সংশ্লিষ্ট আইন অনুসারে এবারের নির্বাচনে প্রার্থী অনুপাতে দলগুলোর ৭৫ লাখ টাকা থেকে সাড়ে চার কোটি টাকা নির্বাচনী ব্যয়ের সুযোগ ছিল। ৫০ জনের কম প্রার্থী হলে ৭৫ লাখ টাকা, ৫০ থেকে ১০০ প্রার্থী হলে দেড় কোটি টাকা, ১০১ থেকে ২০০ প্রার্থী হলে তিন কোটি টাকা এবং ২০১ প্রার্থীর বেশি হলে সাড়ে চার কোটি টাকা ব্যয়ের সুযোগ ছিল।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৪১টি। এর মধ্যে ৩৯টি দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। দলগুলোর হিসাব অনুসারে তারা এ নির্বািচনে ৯ কোটি ২৭ লাখ টাকার বেশি ব্যয় করেছে।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

সর্বশেষ সংবাদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top