logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সিলেট বিছনাকান্দি ঘুরে শরীরের নাট-বল্টু খসে পড়ছে পর্যটন সচিবের!

সিলেট বিছনাকান্দি ঘুরে শরীরের নাট-বল্টু খসে পড়ছে পর্যটন সচিবের!


প্রকাশিত হয়েছে : ১:৩৯:২৪,অপরাহ্ন ২৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ১৩৮১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের আকর্ষণীয় পর্যটন স্পট বিছনাকান্দি। তবে গোয়াইনঘাটের এই পর্যটন স্পটে যাওয়ার যে রাস্তা এর করুণ অবস্থার কারণে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও সেখানে যেতে চান না। রাস্তার সেই করুণ অবস্থার কথা এবার স্বীকার করলেন খোদ পর্যটন মন্ত্রণালয়ের সচিব। তিনি জানালেন, নিজে সেখানে গিয়েছিলেন। দেখেছেন কেউ একবার বিছনাকান্দি গেলে তাকে এসে দুদিন বিছানায় পড়ে থাকতে হবে। বললেন, শরীরের নাট-বল্টু যেন খসে পড়ছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

ট্যুরিজম মিডিয়া ফেলোশিপপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদ তুলে দেয়া উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সচিব মহিবুল হক বলেন, ‘গত শনি ও রবিবার সিলেট ও সুনামগঞ্জে গিয়েছিলাম বিভিন্ন পর্যটন স্পট দেখার জন্য। আমি জাফলং গিয়েছি, বিছনাকান্দি গিয়েছি। রাস্তার যে দুরাবস্থা তাতে দুই তিন দিন বিছানায় শুয়ে থাকা লাগে। মনে হয় শরীরের নাট-বল্টু যেন খসে পড়ছে।’

মহিবুল হক বলেন, ‘পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে সবার একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। রাস্তাঘাট ভালো হলে একজন পর্যটক যখন যেখানে যাওয়ার যেতেন, অন্যদেরও উৎসাহিত করতেন। কিন্তু আমার মতো যদি বলে এখানে এসে মাজায় ব্যথা হয়ে গেছে তাহলে যেতে সাহস পাবে না।’

এসময় তিনি পর্যটন সেক্টরের উন্নয়নের সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। বলেন, সরকার পর্যটন মাস্টার প্ল্যান করার উদ্যোগ নিয়েছে। আগামী অক্টোবরের ৭ তারিখের মধ্যে এই বিষয়ে কাজ করতে ফার্মকে ওয়ার্ক অর্ডার দেয়া হবে। তিনি বলেন, পর্যটনকে এগিয়ে নিতে আমাদের সবার উদ্যোগ প্রয়োজন।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তায় এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) এ অনুষ্ঠানের আয়োজন করে। এ বছর মোট ১০ জন সাংবাদিককে ট্যুরিজম ফেলোশিপ-২০১৯ দেওয়া হয়েছে।

পর্যটন শিল্পের বিকাশে ভূমিকা রাখায় ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ পেয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের মফিজুল সাদিক, ফিন্যানশিয়াল এক্সপ্রেসের কামরুন নাহার, সমকালের কামরান সিদ্দিকী, ইনকিলাবের হাসান সোহেল, বিটিভির খালিদ আহসান, ইন্ডিপেন্ডেন্ট টিভির আশিক হোসেন, এসএ টিভির এম এম বাদশাহ, চ্যানেল২৪ এর মাহফুজ কামাল, মাই টিভির রাকিব হাসান ও বার্তাটোয়েন্টিফোর.কমের স্পেশাল করেসপন্ডেন্ট সেরাজুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ভুবন চন্দ্র বিশ্বাস, এটিজেএফবি সভাপতি নাদিরা কিরণ, সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার প্রমুখ।

জাতীয় এর আরও খবর
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top