বাংলাদেশ বিমানের প্রধান ক্যাপ্টেন সিলেটী মেয়ে
প্রকাশিত হয়েছে : ৪:৩০:০৮,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৭৫৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ বিমানের প্রধান ক্যাপ্টেন সিলেটের মৌলভীবাজারের মেয়ে আলেয়া মান্নান পিংকি। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের রনভীম গ্রামে (লাংলিয়া বাড়ী)।
তিনি লেফটেনেন্ট কর্ণেল মৃত এম. এ মান্নান ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর প্রথম ইংরেজী সংবাদ পাঠিকা, সাংবাদিক, ঢাকা লেডিস ক্লাবের দুই বারের সাবেক সভাপতি জাহানারা মান্নানের মেয়ে।
তার চাচা বিশিষ্ট সমাজ সেবক যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু ও সোনালী ব্যাংক মৌলভীবাজারের প্রধান শাখার সাবেক ব্যবস্থাপক এম. এ মজিদ ও ১২নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আব্দুল সাক্তার এর নাতনী।






