গোলাপগঞ্জ বিএনপি নেতা মুরাদ ও উজ্জল আটক!
প্রকাশিত হয়েছে : ২:৪৬:২৬,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৭১৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আগামী ২৪ সেপ্টেম্বর বিএনপির সিলেট বিভাগীয় সম্মেলন সফল করতে গোলাপগঞ্জে প্রচার লিফলেট বিলিকালে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নোমান উদ্দিন মুরাদ ও সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জলকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকাদক্ষিণ থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান। তবে কি কারণে বা কোন মামলায় তাদের আটক করা হয়েছে তা এখনো বিস্তারিত জানা যায়নি।
বিস্তারিত আসছে…………






