logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. জাফলংয়ে উত্যক্তকারীদের হামলায় শিক্ষক আহত

জাফলংয়ে উত্যক্তকারীদের হামলায় শিক্ষক আহত


প্রকাশিত হয়েছে : ৩:৩৭:৪৪,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩০১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ছাত্রীদের উত্যক্তকারীদের হামলায় এক শিক্ষক আহত হয়েছেন। তিনি হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাফলং ইউনিয়ন পরিষদের সামনে বখাটেদের হামলার শিকার হন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষক বাদী হয়ে মঙ্গলবার রাতে ৪জনের নামে উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১২জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনার প্রতিবাদে বুধবার (১৮ সেপ্টেম্বর) স্কুলের শিক্ষার্থীরা বানবন্ধন কর্মসূচী পালন করেছে। অবিলম্বে হামলাকারী বখাটেদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

স্থানীয় সূত্র ও থানার দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার কিছু বখাটে ছেলে প্রায়ই পাঠদান চলাকালীন সময়ে হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজে ছুটির পর রাস্তাঘাটে ছাত্রীদের উত্যেক্ত করে আসছিল। বিষয়টি নজরে আসার পর বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন এর প্রতিবাদ করেন। গত ৯ সেপ্টেম্বর স্কুল চলাকালীন সময়ে এলাকার কয়েকজন বখাটে ছেলে মোটর সাইকেল নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে স্কুল কলেজ ছাত্রীদের ইভটিজিং করতে থাকে। এ সময় শিক্ষক রিয়াজ উদ্দিন উত্যেক্তকারীদের অভিভাবকদের কাছে বিচার দিবেন বলে শাসিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে চলে যেতে বলেন। এ নিয়ে বখাটেদের সাথে শিক্ষক রিয়াজ উদ্দিনের বাদানুবাদ হয়। তখন বখাটেরা রিয়াজ উদ্দিনকে দেখে নেয়ার হুমকি দেয়্য। এরই জের ধরে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জাফলং থেকে মামার বাজার যাওয়ার পথে ইউনিয়ন পরিষদের অদূরে বখাটেরা শিক্ষক রিয়াজ উদ্দিনের মোটর সাইকেলের গতি রোধ করে তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে বেদরক মারধর করেন। এতে তিনি হুরুত্বর আহত হন।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহিম খান ও জাকির খান জানান, ছাত্রীদের ইভিটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে এক শিক্ষক বখাটেদের হাতে লাঞ্চিত হয়েছেন। যা খুবই দু:খজনক।

এ ব্যাপারে হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সরোয়ারদী জানান, শিক্ষকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করছি। যাতে করে এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি আর কখনো না ঘটে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ জানান, ছাত্রীদের উত্যেক্তের প্রতিবাদ করায় শিক্ষকের উপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি খুবই দু:খজনক। অভিযোগের ভিত্তিতে মানুষ গড়ার কারিগর (শিক্ষকের) উপর হামলায় জড়িত বখাটেদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে। যত দ্রুত সম্ভব ঘটনার সাথে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।

শিক্ষাঙ্গন এর আরও খবর
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

লন্ডন বাংলা স্কুল এর  আনুষ্ঠানিক উদ্বোধন

লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top